২২ ফেব্রুয়ারি রাত ০২:০৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার(ডিবি) এসআই মোঃ শাহ কামাল আকন্দ, এসআই মোঃ সহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কুমিল্লা জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী নামক স্থানে হোটেল অভি’র ৯ নম্বর কক্ষ হইতে নিম্নেবর্নিত আসামীদের দেহ তল্লাশী করিয়া ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট(মাদক)সহ গ্রেফতার করেন।
১। মোঃ নাসির উদ্দিন(৩৫) , পিতা মৃত আঃ মালেক, সাং-বিনুন্দিয়ার চর, থানা-বুুড়িচং,(এর নিকট হইতে ১৫০ পিস)
২। মোঃ ফারুক হোসেন(৩৩) পিতা মৃত সফিকুর রহমান, সাং- ধনুয়াখোলা, থানা-কোতয়ালী মডেল, (এর নিকট হইতে ১০০ পিস)
৩। মোরশেদ আলম(২৬), পিতা মৃত ফজলুল হক, সাং-জিয়াপুর, থানা-বুড়িচং, (এর নিকট হইতে ৫০ পিস) সর্বজেলা-কুমিল্লা। তাহাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করা হইতেছে। উল্লেখ্য যে, আসামী নাসির এর বিরুদ্ধে হত্যা মামলাসহ ১০/১২ টি মাদকের মামলা রয়েছে।



















































