ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে ১ম দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক একুশে কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া টুর্ণামেন্টটি গতকাল ২২ ফেব্রুয়ারি শেষ হয়। এ টুর্ণামেন্টে বাংলাদেশের বিভিন্ন ক্লাবের ১৫৪ জন গল্ফার অংশগ্রহণ করেন। এ টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মইনুল হাসান লিহিন, রানারআপ হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল আলীম তরফদার, বেষ্ট গ্রস চ্যাম্পিয়ন হয়েছেন লেঃ কর্ণেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, মহিলাদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন লেঃ কর্ণেল কামরুল হাসানের সন্তান তাসমিয়া, জুনিয়রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল আলীম তরফদারের ছেলে আজমাইন মাহতাব তরফদার, বেষ্ট ফ্রন্ট নাইন বিজয়ী হয়েছেন কামাল হোসেন, বেষ্ট ব্যাক নাইন বিজয়ী হয়েছেন আনিসুল আহসান । টুর্ণামেন্ট শেষে প্রধান অতিথি হিসেবে পুরুষ্কার বিতরণ করেন ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ জাহিদুর রহমান , এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি+ । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিঃ এর চীফ এডভাইজার এন্ড ভাইস চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী, জিডি (পি), পিএসসি (অবঃ) ।

























































