ডেস্ক রিপোর্টঃ
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি খুব শিগগিরই বাংলাদেশে আসবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। ওয়াশিংটনে কেরির সঙ্গে বৈঠকের সময় মাহমুদ আলী তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন।
রোববার মাহমুদ আলী এ প্রসঙ্গে আরো বলেন, বাংলাদেশে চলমান নাশকতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, গত দেড় মাসে একশ’ মানুষ মারা যাওয়ার ঘটনায় তিনি উদ্বেগ জানিয়েছেন।
জন কেরির আসার নির্দিষ্ট সময় জানতে চাইলে মাহমুদ আলী বলেন, দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে তিনি আসছেন। বাংলাদেশে আসতে তাকে আমন্ত্রণ জানালে কেরি বলেছেন, আমি অবশ্যই যাব। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়ে আসেন মাহমুদ আলী। যুক্তরাষ্ট্র থেকে রোববার সকালেই দেশে ফিরেছেন মাহমুদ আলী। দেশে সরকারবিরোধী আন্দোলনে থাকা বিএনপি জোটের হরতাল-অবরোধে নাশকতার মধ্যে সহিংস জঙ্গিদের মোকাবেলা বিষয়ক এক সম্মেলনে অংশ নিতে ওয়াশিংটন যান পররাষ্ট্রমন্ত্রী, সেখানে কেরির সঙ্গে তার বৈঠক হয়।
সাধারণ মানুষকে সহিংসতার লক্ষ্যবস্ত করার সমালোচনা করে তা কোনোভাবে সহ্য করার নয় বলে মন্তব্য করেছেন কেরি। সরকারকে তা থামানোর আহ্বান জানানোর পাশাপাশি সব রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান তিনি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান কী- জানতে চাইলে মাহমুদ আলী বলেন, তারা আমাদের সহিংসতা থামাতে বলেছে এবং বলেছে তা যেন দ্রুতই থামানো হয়। মধ্যবর্তী নির্বাচন কিংবা সংলাপের বিষয়ে কোনো কথা কেরি বলেননি বলে জানান মাহমুদ আলী।
বৈঠকে মাহমুদ আলী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ফাঁসির আসামি যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা রাশেদ চৌধুরীকে ফেরতের অনুরোধ জানান। কেরি তা শুনেছেন জানিয়ে তিনি বলেন, আমি আশা করছি, আমরা একটি ইতিবাচক ফল দেখতে পাব।
উলে¬খ্য কেরির আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা হিলারি ক্লিনটন বাংলাদেশ সফরে এসেছিলেন























































