বিনোদন ডেস্কঃ
বছরজুড়ে প্রেম আর বিয়ে নিয়ে ব্যাপক আলোচিত বলিউড সুপার স্টার সালমান খান। বিশেষ করে বলিউডে এ যাবৎকালে এতবেশি রহস্যময় হয়ে উঠেছে তার বিয়ের বিষয়টি। এ নিয়ে গেল বছরও কানাঘুষা কম হয়নি। সেই রহস্যের জাল যেন শুধু বিস্তৃত হয়ে চলছে। সম্প্রতি তেমনই চিত্র মিলেছে। ১৪ ফেব্রুয়ারি গেল বিশ্ব ভালোবাসা দিবস। এদিন প্রতিটি মানুষই নিজের সঙ্গী নিয়ে বেরিয়ে পড়েন সময় কাটাতে। ভালোবাসার মানুষটিকে আলাদাভাবে সময় দিয়ে থাকেন সবাই। কিন্তু সালমানের তো এখন পর্যন্ত কোনো স্বীকৃত সঙ্গী হয়ে ওঠেনি। জানা গেছে, কোনো এক অচেনা নারীর সঙ্গে এ দিনটি কাটিয়েছেন। সবার ধারণা এবার আর বলিউডের কেউ নন। বলিউডের বাইরের এক নারীর সঙ্গে প্রেম করে বেড়াচ্ছেন সালমান। এমন খবর প্রকাশ হতেই চারপাশে শোরগোল পড়ে যায়। কোন পথে হাঁটছেন সালমান। গেল মাসেই ঘোষণা দিয়েছেন, এ বছরই বিয়ে করবেন এ দাবাংস্টার। তবে কী সেটাই ঘটতে যাচ্ছে? সালমান কী তার মনের মানুষটিকে খুঁজে পেয়েছেন? গুঞ্জন উঠেছে, খুব শিগগিরই সালমান খান বিয়ে করতে যাচ্ছেন। তবে বিয়ের পাত্রী কে হচ্ছেন তা এখনও নিশ্চিত নন কেউই

























































