শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৪৮দিন ধরে চলছে রাজনৈতিক অস্থিরতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৫

images105

ডেস্ক রিপোর্টঃ

বিএনপি জোট লাগাতার হরতাল-অবরোধ চালিয়ে গেলেও সারা দেশে তার কোনো প্রভাব নেই বলে দাবি করছেন সরকারের মন্ত্রীরা। দেশের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক দাবি করছেন তারা। এরপরও তাহলে কেন টানা ৪৮ দিন ধরে চলছে রাজনৈতিক অস্থিরতা। কেন পুড়ছে প্রতিদিন বাস? কেন পুরছে মানুষ? পরিস্থিতি যদি স্বাভাবিকই থাকে তাহলে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং রাত ৯টার পর মহাসড়কে বাস চলাচল কেন বন্ধ ? এমন প্রশ্ন সাধারণ মানুষের।

ক্ষমতাসীনরা বলছেন দেশে যেসব নাশকতার ঘটনা ঘটছে, সেগুলো বিচ্ছিন্ন ও স্বাভাবিক ঘটনা। অন্য দিকে বিএনপি বলছে এ দায় সরকারের। কিন্তু প্রয়োজনের তাগিদে সাধারণ মানুষ যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের মধ্যে অনেকে গাড়িতে পেট্রোলবোমায় দগ্ধ হচ্ছেন। অনেকে পুড়ে কয়লা হচ্ছেন ।

বাংলাদেশের রাজনীতি বহু বছর ধরেই এই স্বাভাবিক ও অস্বাভাবিকতার দোলাচলে দুলছে। আওয়ামী লীগের কাছে যেটি স্বাভাবিক, বিএনপির কাছে সেটি অস্বাভাবিক। আবার বিএনপির কাছে যেটি স্বাভাবিক, আওয়ামী লীগের কাছে সেটি অস্বাভাবিক। কিন্তু আমজনগণের কাছে দুই দলের আচরণই যে অস্বাভাবিক তা নেতারা স্বীকার করেন না।

আগুনে পুড়ে ছাড়খাড় হচ্ছে দেশের বিপুল সম্ভাবনা। পুড়ছে সাধারণ মানুষ রাজনীতির সঙ্গে যাদের নেই কোন সম্পর্ক। দেড়টা মাসের উপরে আমাদের পুরো ব্যবস্থাটা বেশ ধাক্কা খেয়েছে। কী শিক্ষা ব্যবস্থা, কী ব্যবসা বাণিজ্য, কী পরিবহন সেক্টর, কী আমদানি-রপ্তানি। সবক’টা সেক্টরেই এক ধরনের স্থবিরতা। এর মূল কারণ ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে। এর ফলে ২০ দলীয় জেট দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। তারপর থেকেই গত প্রায় দেড় মাস ধরে দেশে চলছে কথিত অবরোধ কর্মসূচি। এর সঙ্গে বাড়তি হিসেবে দেশবাসী প্রায় প্রতিদিনই পাচ্ছেন ‘হরতাল’র মত কর্মসূচি। বিশেষ করে এসএসসি পরীক্ষা শুরুর দিন থেকেই নিয়মিত সপ্তাহ জুড়ে হরতাল দিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট।

বিএনপি জোট কথিত আন্দোলন থেকে কোন ফল এখন পর্যন্ত নিজেদের ঘরে তুলতে পারেনি। মানুষের প্রশ্ন তবু কেন এই হরতাল আর অবরোধ? আন্দোলনের নামে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে কেন?

কয়েক দিন ধরে দেখা যাচ্ছে দেশে কার্যত কোন হরতাল পালন হচ্ছে না। দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি তাতে কোথায়ও হরতালের ছিটেফোঁটাও নেই। দূরপাল্লার বাস অপেক্ষাকৃত কম চললেও হাইওয়েতে বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন চলেছে। এই হরতালের মধ্যেই দেশের এক জেলা থেকে অন্য জেলায়, বিভিন্ন প্রান্ত থেকে রাজধানী ঢাকায় প্রয়োজনের তাগিদে নিয়মিতই আসা যাওয়া করছেন লোকজন। অবরোধ তো নয়ই, হরতালজনিত কারণেও কারো কোন কাজই থেমে নেই। শুক্র ও শনিবার বাদে গত তিন সপ্তাহের টানা হরতালে রাজধানীতে প্রতিদিনই যানজট লেগেছিল। সব ধরনের পরিবহনই পথে নেমেছে। আর সাধারণ মানুষ তো প্রতিদিনই কাজের সন্ধানে পথে নামছেনই। জীবনের তাগিদে পথে নামতেই হবে। তবে এই নামা অনিশ্চিয়তার মধ্য দিয়ে। সুস্থভাবে ঘরে ফিরতে পারবে কিনা তার নিশ্চয়তা নেই।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ওসমান ইমাম বলেন, ‘চলমান সঙ্কট উত্তরণে প্রধান দুই রাজনৈতিক দলকেই ছাড় দিতে হবে। দেশ ও দেশের জনগণের স্বার্থে দু’দলকেই ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে সংলাপ-সমঝোতায় বসতে হবে। তাহলেই চলমান সঙ্কটের একটি গ্রহণযোগ্য সমাধান হতে পারে। বর্তমানে যে সহিংসতা চলছে, তাতে শুধু দেশের সাধারণ মানুষ ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে না। বিদেশিদের কাছে দেশের ভাবমুর্তিও নষ্ট হচ্ছে। আর এই জন্যই নিজেদের মানসিকতা পরিবর্তন করে প্রধান দুই রাজনৈতিক দলকেই একটি গ্রহণযোগ্য সমাধানে আসতে হবে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি