বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


উদ্ধার কাজ সমাপ্ত, পদ্মা থেকে ৭১ মৃতদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০১৫

 

bbb1-e1424636403158
নিজস্ব প্রতিবেদকঃ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ডুবে যাওয়া ‘এমভি মোস্তফা-৩’ লঞ্চের উদ্ধার কাজ টানা ১৬ ঘণ্টা পর সমাপ্ত করা হয়েছে।
সোমবার  পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৭১ জনের মৃতদেহ। এদের মধ্যে ৬৫ জনের পরিচয় সনাক্ত শেষে ৬২ জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে পাটুরিয়া ঘাট থেকে এমভি মোস্তফা প্রায় শতাধিক যাত্রী নিয়ে দৌলদিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিলে এমভি নারগিস নামের একটি সারবাহী কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চটি উল্টে মাঝ নদীতে ডুবে যায়।

430ae5a21632f7500149fe5e104e916e-Paturiy
লঞ্চটি ডুবার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হলে একে একে বের করা হয় ৪২ জনের মৃতদেহ। পরে রাত ১২টার দিকে নারায়নগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছে লঞ্চটিকে উদ্ধার শুরু করে। টানা চার ঘণ্টা পর লঞ্চটিকে উদ্ধার করে পারে নিয়ে আসতে সক্ষম হয় রুস্তম।

image_118622
এদিকে রোববার দুপুরের পর থেকেই নিখোঁজ স্বজনের খোঁজে পদ্মার পাড়ে জড়ো হতে থাকে তাদের স্বজনরা। প্রথমে ডুবরিরা ৪২ মৃতদেহ উদ্ধার করে। পরে লঞ্চটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসার পর একে একে বের হতে থাকে আরো লাশ। বাড়তে থাকে লাশের সারি। লঞ্চ থেকে লাশগুলো বের করে পদ্মার পাড়েই রেখে দেয়া হয়। এসময় স্বজনের কান্না আর আর্তনাদে পদ্মার বাতাস ভারি হয়ে উঠে।

221007_1
আকাশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। পরে ডুবরিরা লঞ্চ থেকে আরো ২৩ লাশ উদ্ধার করে নিয়ে আসে। পুরো লঞ্চটি খুঁজে আর কোনো মৃতদেহ না পেয়ে সমাপ্ত করা হয় উদ্ধার কাজ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি