মেহেদী মাসুদ : চলতি বিশ্বকাপে গেইল-স্যামুয়েলসদের গড়া বিশ্বরেকর্ডের চাপে পরে জিম্বাবুয়েকে পরাজয়বরণ করতে হলো। ক্রিস গেইলের ডাবল সেঞ্চুরি এবং মারলন স্যামুয়েলসের অপরাজিত সেঞ্চুরির সুবাদে ক্যারিবীয়দের দেওয়া বিশ্বকাপে রেকর্ড ৩৭৩ রানের পাহাড়সমান রানকে সামনে রেখে ব্যাট করতে নেমে ৪৪.৩ ওভারে ২৮৯ রানে গুটিয়ে যায় এলটন চিগুম্বুরার দল। একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও বিশ্বকাপে সর্বোচ্চ জুটির রেকর্ডও গড়েন এদুই ব্যাসম্যান।
তবে এটা ঠিক বিশাল বড় টার্গেটে ভীত না হয়ে ভালোই লড়াই করে মাত্র ৭৩ রানের ব্যবধানে পরাজিত হয় জিম্বাবুয়ে। এদিন শুরুতে ওপেনার রেজিস চাকাভার এরপর দলীয় ২৬ রানের মাথায় হ্যামিল্টন মাসাকাদজাকে এলবির ফাঁদে ফেলেন টেলর। অপর ওপেনার সিকান্দার রাজা আউট হন ২৬ রান করে।
উইলিয়ামস প্রথমে টেলর তারপর ক্রেইগ আরভিনকে সঙ্গে নিয়ে আরো একটি ফিফটি জুটি গড়েন উইলিয়ামস। ৬১ বলে ৯ চারের সাহায্যে ৭৬ রান করে উইলিয়ামস আউট হন জ্যাসন হোল্ডারের বলে।
মারমুখী ব্যাটিং করা আরভিন ৫২ করে বোল্ড হন ক্রিস গেইলের বলে। গেইল এরপর তুলে নেন ১৯ রান করা মাতসিকেনিয়ারিকেও। ২৬৬ রানের মাথায় গেইলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক এলটন চিগম্বুরা। জিম্বাবুয়ে শেষপর্যন্ত ২৮৯ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজ চলতি বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নেয়। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ও জেরম টেইলর তিনটি করে এবং ক্রিস গেইল দুইটি, মারলন স্যামুয়েলস ও নিকিতা মিলার একটি করে উইকেট পান।
গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার ক্যানবেরার ম্যানুকাল ওভালে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে পানিয়াঙ্গারার বলে বোল্ড হয়ে শূন্য রানে ফিরে যান ডোয়াইন স্মিথ। এরপর শুরু হয় গেইল তাণ্ডব। জিম্বাবুয়ের বোলারদের তুলোধুনো করে সিমানার বাহিরে একের পর এক বল ফেলেন ক্যারিবীয় এই ব্যাটিং দানব। শেষ পর্যন্ত ১৪৭ বলে ২১৫ রানের ইনিংস খেলে ৫০তম ওভারের শেষ বলে আউট হন ক্রিস গেইল। অপরদিকে ১৩৩ রানে অপরাজিত থাকেন স্যামুয়েলস। দ্বিতীয় উইকেটে ৩৭২ রানের জুটি গড়েন তারা।
বিশ্বকাপ ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিবীয়দের রেকর্ড জুটি এটি। এর আগে ১৯৮৩ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় উইকেটে ১৯৫ রানের জুটি গড়েছিলেন গোমস এবং গ্রিনিজ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, জোনাথন কার্টার, ক্রিস গেইল, নিকিতা মিলার, দিনেশ রামদিন (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, লেনডল সিমন্স, ডোয়াইন স্মিথ ও জেরম টেইলর।
জিম্বাবুয়ে স্কোয়াড : এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, তেন্দাই চাতারা, ক্রেইজ আরভিন, তাফাজ্জা কামুনগোজি, হ্যামিলটন মাসাকাদজা, স্টুয়ার্ট মাতসিকেনেরি, তিনাশে পানিয়াঙ্গারা, ব্রেন্ডন টেইলর এবং শেন উইলিয়ামস।


























































