বুধবার,২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে ঘাতক বাস কেড়ে নিল ২ শিশুসহ ৮ জনের প্রাণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৫

DSC09506
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের নয়াবাজার এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ শিশুসহ ৮ জন নিহত হয়েছেন ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) সোয়া ৬ টায় এ দুঘর্টনা ঘটে।

DSC09503
নিহতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুর রবের স্ত্রী জেসমিন (৪০) ও মেয়ে ডলি (১২), দেবিপুর গ্রামের রিপন মিয়ার স্ত্রী রোজিনা (৩২) ও মেয়ে সুমাইয়া (৭), নারায়নপুর গ্রামের মফিজ মিয়ার স্ত্রী কুলসুম (৩৫), আমানগন্ডা এলাকার কোব্বাত মিয়ার ছেলে সিএনজি চালক ফিরোজ মিয়া (৩৭), নারায়নপুর গ্রামের ইদু মিয়া (৪০) ও একই এলাকার বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ।

DSC09491
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাসের সাথে চৌদ্দগ্রামগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজির চালকসহ ৭ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। কুমেক হাসপাতালে নেয়ার পথে আহত দুলাল মিয়ার মৃত্যু হয়।

DSC09494
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।

এদিকে মিয়াবাজার হাইওয়ে ফাড়িঁতে ৭টি মরদেহ নেয়ার পর স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি