নিজস্ব প্রতিবেদক: নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকায় এক শিশু (৯) কে ধর্ষনের চেষ্টার অভিযোগে পুলিশ আইয়ুব (৪২) নামের এক ধর্ষককে আটক করেছে। গত শুক্রবার দুুপুরে এঘটনাটি ঘটে।
স্থানীয় বিভিন্ন সুত্রে পাওয়া তথ্যে জানা যায়,কুমিল্লা মহানগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকার স্বপন মিয়ার ভাড়াটিয়া কুমিল্লা ইপিজেড’এ শ্রমিকের কাজ করা বরিশালের আইয়ুব গত শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় প্রতিবেশী ভাড়াটিয়ার শিশু কন্যা (৯) কে কৌশলে ডেকে তার ঘড়ে নিয়ে যায়। বিষয়টি স্থানীয়রা দেখে ফেলে কিছু সময় পর আইয়ুব মিয়ার বাসা ঘেরাও করে তাকে ডেকে ঘর থেকে ওই শিশুকন্যাসহ অপ্রীতিকর অবস্থায় উদ্ধার করে। পরে বিষয়টি বাড়ির মালিকের স্ত্রী রেজিয়া খাতুন কোতয়ালী থানায় জানালে এস আই মঞ্জুরের নেতৃত্বে পুলিশের একটি দল আইয়ুবসহ ওই শিশু কন্যাটিকে থানায় নিয়ে যায়।


















































