শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


বন্ডকন্যা নন, বন্ড লেডি মনিকা বেলুচ্চি!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৫

bg_monica_bellucci_814197579

বিনোদন ডেস্ক

পঞ্চাশ পেরিয়েও মনিকা বেলুচ্চি কী অসামান্য সুন্দর! তার বাদামি চোখ জোড়ার গভীরতা আজও টলিয়ে দেয় পুরুষের হৃদয়। তাই ইতালীয় এই রূপসীকে বেছে নেওয়া হয়েছে নতুন বন্ডকন্যা হিসেবে। জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’-এ এখন কাজ করছেন তিনি।

এর আগে আর কোনো ছবিতে এতো বেশি বয়সী অভিনেত্রী বন্ডকন্যা হননি। এ কারণে নিন্দুকরা নানা কথা বলাবলি করছে। তবে নিজেকে বন্ডকন্যা নয়, বন্ডনারী হিসেবে উল্লেখ করছেন মনিকা। পরিণত অভিনেত্রীদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকতেই এই বয়সে বন্ডের নায়িকা হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন তিনি।

মজার বিষয় হলো, পরিচালক স্যাম মেন্ডেসের ডাক পেয়ে মনিকা ভেবেছিলেন প্রবীণ অভিনেত্রী জুডি ডেঞ্চের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি! কারণ ‘স্কাইফল’-এর শেষ দৃশ্যে জুডি ডেঞ্চের মৃত্যু দেখানো হয়। এ মেন্ডেসকে তিনি বলেছিলেন, ‘আমাকে ডেকেছেন কেনো? আমি কি জুডি ডেঞ্চের বিকল্প হতে যাচ্ছি? আমার বয়স ৫০ বছর। তাই আমি এখন পরিণত নারী। জেমস বন্ডের ছবিতে আমি কী করবো?’ এরপর মেন্ডেস তাকে বলেন, ‘ইতিহাসে এবারই প্রথম এক পরিণত নারীর সঙ্গে জেমস বন্ডের গল্প বলা হবে। ভাবনাটা নতুন দিগন্ত উন্মোচন করে দেবে।’

‘ক্যাসিনো রয়েল’ ও ‘স্কাইফল’-এর পর ‘স্পেক্টর’ ছবিতেও জেমস বন্ড চরিত্রে অভিনয় করছেন ড্যানিয়েল ক্রেগ। এতে আরেক বন্ডকন্যা হিসেবে থাকছেন ফরাসি অভিনেত্রী লিয়া সেডু। খল চরিত্রে আছেন ক্রিস্টোফ ওয়াল্টজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি