ডেস্ক রিপোর্টঃ
অবরোধের পাশাপাাশী চলমান হরতাল আরো ৪৮ ঘন্টা বাড়ানো হয়েছে। এর আগে গত রবিবার থেকে ৭২ ঘন্টার হরতাল ডাকে ২০ দলীয় জোট। এই হরতাল শেষ হবার কথা ছিলো আগামীকাল সকাল ৬টায়।
চলমানন হরতাল শেষ হওয়ার আগেই মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বর্ধিত হরতালের ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০ দলীয় জোটের উদ্যোগে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পূনরায় বুধবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত দেশব্যাপী চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বাড়ানো হল। এছাড়া একই দাবীতে ২৬ ফেব্রুয়ারী সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
হরতালের কারণে সর্ম্পকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবীতে, দেশব্যাপী আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচারবর্হির্ভুত হত্যাকান্ডের প্রতিবাদে, সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের কর্তৃক বিরোধীদলীয় নেতা-কর্মীদেরকে গুম, খুন, অপহরণ, পঙ্গু ও আহত করার প্রতিবাদে, দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পূণ:রুদ্ধারের দাবিতে, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদে, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং এখনও পর্যন্ত অবৈধ সরকার গণদাবীকে গ্রাহ্য না করায় আমাদের অঙ্গীকার অনুযায়ী চলমান অবরোধ-হরতাল কর্মসূচি এবং আগামী বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উদ্বাত্ত আহবান জানাচ্ছি।
চলমান অবরোধ-হরতাল কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের তথাকথিত বন্দুকযুদ্ধে এবং সরকারদলীয় সন্ত্রাসীদের হাতে বিএনপি ও ২০ দলীয় জোটের যেসব নেতা-কর্মী নিহত হয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়েছে। নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়। গণআন্দোলনে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তি দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
























































