বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » অবরোধের ৫১ দিনে সহিংসতায় ১১১ জন , বন্দুকযুদ্ধে নিহত ৩৩


অবরোধের ৫১ দিনে সহিংসতায় ১১১ জন , বন্দুকযুদ্ধে নিহত ৩৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০২.২০১৫

 

2_202312-400x281

বিশেষ প্রতিবেদনঃ
৫১ দিন ধরে ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের চলমান অবরোধ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে শুরু হয়েছে এ অবরোধ। সমাবেশে বাধা ও খালেদা জিয়াকে কার্যালয় থেকে বের হতে না দেয়াকে কেন্দ্র করে ঘোষণা করা হয় এই কর্মসূচির। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে অবরোধ কর্মসূচি। তবে এর দুদিন আগেই শুরু হয় সহিংসতা।
এ যাবৎ বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারে নিহত ৩৩ জনসহ সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১১১ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৫৯৪টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে আরও ৬১৩টি।
পুলিশ জানায়, রাজধানীর গুলশানে সোমবার ১০টায় গুলশান-১-এর ১২৭ নম্বর সড়কের ১২/এফ নম্বরের বাড়ির ছয়তলা ভবনের ছাদের ওপর টিনশেড কক্ষে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে টিনশেড ভেঙে পড়ে। এতে ওই কক্ষে থাকা তিনজন আহত হন। একই সঙ্গে ছয়তলার সিঁড়ি ভেঙে নিচে থাকা দুটি গাড়ির ওপর পড়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া অবরোধের প্রথম দিকে মোটামুটি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হলেও কিছু দিন পর থেকেই শুরু হয় ব্যাপক ভাঙচুর-আগুন। বাস-ট্রাক থেকে শুরু করে ছোট ছোট যানবাহনও রেহাই পায়নি এসব হামলা থেকে। দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয়েছে অংসংখ্য মানুষ।
এর সঙ্গে যোগ হয়েছে সহজপ্রাপ্য ভয়ঙ্কর এক মারণাস্ত্র পেট্রলবোমা, যার আগুনে জ্বলে-পুড়ে ছারখার হয়েছে অসংখ্য মানুষের ছোট-বড় স্বপ্ন। নারী-শিশুসহ প্রায় সব বয়সি মানুষই এর শিকার হয়েছেন। নিরীহ বাসযাত্রীকে পেট্রলবোমা মেরে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ কেরেছেন দেশি-বিদেশি কূটনীতিকরাও। হাসপাতালের বেডে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও অবশেষে জীবনযুদ্ধে হেরে যেতে হয়েছে অর্ধশত মানুষকে। হাসপাতালের আকাশ-বাতাস ভারী হয়েছে তাদের স্বজনদের কান্নায়। এদিকে হরতাল-অবরোধে নাশকতা বন্ধে কঠোর অবস্থান নেয় সরকার ও প্রশাসন। আটক আর নির্যাতনের পাশাপাশি বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটছে ও ঘটেছে। বাড়ি থেকে ধরে নিয়ে গুমের শিকার হয়েছেন কয়েকজন মানুষÑ এ অভিযোগও উঠেছে। ডিবি পরিচয়ে আটকের পর অস্বীকারের ঘটনাও ঘটেছে অনেকের বেলায়।
এমন কি পেট্রলবোমা মারা যেন রাজনীতির একটি সহজ ঘুঁটিতে পরিণত হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্রদল বা শিবিরকর্মীকে ছাড়িয়ে আনতে বেশ কয়েকজন সরকারদলীয় সমর্থকও ফেঁসেছে।
কথিত বন্দুকযুদ্ধের নামে প্রাণ হরণ করা হয়েছে অসংখ্য মানুষের। গুলি করে হত্যার পর গণপিটুনিতে নিহত বলে চালিয়ে দেয়ার ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। এর মধ্যে উলে¬যোগ্য ঘটনা ঘটেছে গত ২২ ফেব্র“য়ারি রাতে। রাজধানীর টেকনিক্যালে ৩ জনের লাশ উদ্ধার করে পুলিশ। শরীরে গুলির চিহ্ন থাকার পরও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, হরতালে নাশকতা করতে গিয়ে তারা গণপিটুনিতে নিহত হয়েছে।
টানা হরতাল-অবরোধেও দেশের অর্থনৈতিক অবস্থা সচল বলে দাবি করেছেন মন্ত্রী-এমপিরা। তবে আসল চিত্র তুলে ধরেছেন ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে জানিয়েছেনÑ হাজার হাজার কোটি টাকা ক্ষতির কথা। রাস্তায় দাঁড়িয়েছেন প্রতিবাদ জানাতে। বন্ধের হুমকি দিয়েছেন সব ব্যবসা-বাণিজ্য। কর্মহীন মানুষের দুর্দশার চিত্র ফুটে উঠেছে রাস্তা-ঘাটে, চলমান বা চায়ের দোকানে বসে আড্ডারত মানুষের আলোচনা-সমালোচনায়।
এদিকে হরতাল-অবরোধের মধ্যেই চলে আসে পূর্বনির্ধারিত এসএসসি ও সমানের পরীক্ষা। শুরু হয় নতুন রাজনীতি। শিশুদের ব্যবহার করে চাঙা হয়ে ওঠে রাজনীতির নামে অপরাজনীতি। বিরোধী জোটের পক্ষ থেকে সংলাপের তাড়া দিয়ে পরীক্ষা বন্ধের আহবান জানানো হয়। আর সরকারের পক্ষ থেকে বিরোধী জোটের আন্দোলন দমাতে যুক্তির ঢাল হিসেবে ব্যবহার করা হয় দেশের কয়েক লাখ শিশু শিক্ষার্থীকে। পরীক্ষা না পিছিয়ে আন্দোলন বন্ধের আহবান জানানো হয়।
তবে সবাই যার যার অবস্থানে অনড়। চলছে পরীক্ষা। অবরোধের আতঙ্ক মাথায় নিয়েই পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হচ্ছে। আর দুশ্চিন্তা নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের স্বজনদের। বারবার পরীক্ষার শিডিউল পরিবর্তনের ফলে এলোমেলো হয়ে যাচ্ছে পরীক্ষার্থীদের প্রস্তুতি। তারপরও বড় আশা নিয়ে হলে যাচ্ছেন পরীক্ষার্থীরা। শেষ পর্যন্ত দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো একটি অর্থপূর্ণ সংলাপের মধ্য দিয়ে চলমান সংকট উত্তরণে এগিয়ে আসবেÑ সেই প্রত্যাশাই করেন দেশের সাধারণ মানুষ। বহির্বিশ্বও এমন একটি সমাধানের কথাই বারবার বলে আসছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি