শুক্রবার,১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » ২০০ কোটির ক্ষতি হতে পারে বলিউডে, পিছালো সালমানের রায় ঘোষণা


২০০ কোটির ক্ষতি হতে পারে বলিউডে, পিছালো সালমানের রায় ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০২.২০১৫

image_119078_0

ডেস্ক

আরও একবার পিছিয়ে গেল সালমান খানের কৃষ্ণসার হত্যা মামলার রায়দান। ১৬ বছর আগে কৃষ্ণসার হত্যায় সালমান বেআইনি অস্ত্র ব্যবহার করেছিলেন কিনা সেই বিষয়ে বুধবার রায় দেওয়ার কথা ছিল যোধপুরের এক আদালতের।

বুধবার শুধু ওই মামলায় রায়দান ছিল তেমনটা নয়, রায়দানের সঙ্গে জড়িয়ে ছিল বলিউডের ২০০ কোটি টাকার বাণিজ্য। ২০১৭ সাল পর্যন্ত সালমান খান অন্তত ২০০ কোটি টাকার প্রকল্পের সঙ্গে যুক্ত। কাজ চলছে দুটি সিনেমার। প্রথমটি, বজরঙ্গি ভাইজান। যেখানে সালমান খানের সঙ্গে অভিনয় করবেন কারিনা কাপুর। দ্বিতীয়টি হলো প্রেম রতন ধন পায়ো। যেখানে সালমানের বিপরীতে অভিনয় করবেন সোনম কাপুর।

১৯৯৮ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে যোধপুরে হম সাথ সাথ হ্যায় ছবির শুটিং চলাকালীন ৩টি চিঙ্কারা ও একটি কৃষ্ণসার শিকার করার সময় অস্ত্র আইনে বেআইনি অস্ত্র রাখার অপরাধে সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করে স্থানীয় পুলিস। যদিও সালমান খানের আইনজীবী জানিয়েছেন, লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সালমান লাইসেন্স নবীকরণের আবেদন জানান। অর্থাৎ তিনি বেআইনি ভাবে অস্ত্র ব্যবহার করেননি। তবে যদি আজ দোষী সব্যস্ত হন, তবে ৩ থেকে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে সালমানের। এই মামলার শেষ শুনানির দিন ছিল গত ৫ ফেব্রুয়ারি।

বেআইনি অস্ত্র রাখা ছাড়াও সালমানের বিরুদ্ধে বন্যপ্রানী হত্যার তিনটি মামলাও চলছে। ২০০৬ সালের এপ্রিল মাসে ও ২০০৭ সালের অগাস্ট মাসে এই কারণে দু’বার যোধপুর জেলেও কাটাতে হয়েছে সালমানকে। দু’টি মামলা এখনও চলছে রাজস্থান হাইকোর্টে।

বলিউডের অন্যতম সুপারস্টার দোষী সব্যস্ত হলে বিপুল ক্ষতির মুখে পড়বেন প্রযোজকরা। আগামী ২০১৭ বছর পর্যন্ত সালমানের প্রায় আধডজন ছবিতে লগ্নি করেছেন প্রযোজকরা। আপাতত কবীর খানের বজরঙ্গি ভাইজান ছবির শুটিংয়ে ব্যস্ত সালমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি