শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগরে আ’লীগের দু’গ্রুপের অস্ত্রের মহড়া ও সংঘর্ষ, আহত ১০


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৫

moradnagar- clash pic-27.2.15

নাজিম উদ্দিন,মুরাদনগরঃ

প্রাধান্য বিস্তার ও অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে মুরাদনগর উপজেলা সদরে আ’লীগের মাসুদ গ্রুপ ও আশরাফ গ্রুপের মাঝে অস্ত্র-শস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ছোড়ে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টা হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

আহতরা হলেন, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী জসিম, মোতালেব, বাদশা, সালাউদ্দিনসহ অন্তত ১০ জন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার সদরের পাশে নয়াকান্দি ও রহিমপুর গোমতি বেড়ি বাধের ভিতরে পুকুর ও ডোবায় মাছ ধরা ,অর্থ ভাগাভাগি ও এলাকায় প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের মাসুদ গ্রুপ ও আশরাফ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপ শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে । এ সময় এলাকায় চরম আতংকের সৃষ্টি করে। পরে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
উভয় পক্ষের শতাধিক রাউন্ড গোলাগুলির বিষয়টি পুলিশ অস্বীকার করলে ও প্রত্যক্ষদর্শীরা বলেন উভয় পক্ষের গোলাগুলির কারনে স্থানীয় লোকজন ও বাজার ব্যবসায়ীরা ছুটে পালিয়ে যান।

এ বিয়য়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ প্রায় শতাধিক রাউন্ড গুলি ছোড়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি