রিমন মাহফুজ : বাংলাদেশি প্রবাসীরা লাঞ্ছিত করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।
শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ হারার দলের আরও কয়েকজন ক্রিকেটারসহ মেলবোর্নের হান্টিংডেল মসজিদে জুমার নামাজ পড়তে গেলে কয়েকজন বাংলাদেশি তাকে লাঞ্ছিত করে।
অনেক কটু কথাও শোনায় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রবাসী।
কথা কাটাকিাটির এক পর্যায়ে তা হাতাহাতিতে পর্যন্ত গড়ায় বলেও গুঞ্জন আছে। পরে কয়েকজন বাংলাদেশি নিজ দায়িত্বে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় মেলবোর্নে বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফেসবুকে অনেকেই প্রবাসী বাংলাদেশিদের তীব্র নিন্দা জানিয়েছেন।
ঘটনার সাথে জড়িতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ সম্পর্কে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এখনো পর্যন্ত কিছুই জানাননি।
বাংলাদেশ ক্রিকেট দল আগামী ৫ মার্চ স্কটল্যান্ডের সঙ্গে তাদের পরবর্তী ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের নেলসনে যাচ্ছে।
প্রসঙ্গত , বৃহস্পতিবার ২৬ (ফেব্রুয়ারি) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ৯২ রানে হেরে যায়। বাংলাদেশ ক্রিকেট দল আগামী ৫ মার্চ স্কটল্যান্ডের সঙ্গে তাদের পরবর্তী ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের নেলসনে যাচ্ছে।

























































