মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৯২ রানে হারল বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০২.২০১৫

Sangakara_bgjpg_232457803

ডেস্ক রিপোর্টঃ

শ্রীলঙ্কার দেওয়া ৩৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৬.২ ওভারে ২৪০ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। আর ৯২ রানে জয় পায় শ্রীলঙ্কা। বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়। টসে জিতে দিলশান-সাঙ্গাকারার অসাধারণ ব্যাটিংয়ে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৩৩২ রান।

বিশাল রানের লক্ষ্যে মাঠে নেমে ইনিংসের প্রথম ওভারেই মালিঙ্গার বলে দলীয় ও ব্যক্তিগত শূন্য রানে বোল্ড হয়ে সাজ ঘরে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। সৌম্য সরকার অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে ক্যাচ উঠিয়ে ১৫ বলে ২৫ রান করে তিনিও সাজ ঘরের পথে।

মুমিনুল হক ১ রান করে আউট হন। ৩ উইকেট পতনের পর মাহমুদুল্লাহ – বিজয় যখন সম্মান বাঁচাতে লড়ছেন তখন ২৯ রানে রান আউট হয়ে ফিরে যান বিজয়। মাহমুদুল্লাহ ৪৬ বলে ২৮, সাকিব ৬৯ বলে ৪৬, মুশফিক ৩৯ বলে ৩৬, মাশরাফি ৭ বলে ৭ রান করে আউট হন।

এরআগে দিলশানের ১৪৬ বলে ১৬১ আর সাঙ্গাকারার ৭৬ বলে ১০৫ রানের সুবাদে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৫০ ওভার খেলা শেষে ১ উইকেট হারিয়ে ৩৩২ রান। ওপেনার থিরামান্নে দুইবার জীবন পেয়ে রুবেলের বলে আউট হবার আগে ৭৮ বল খেলে করেন ৫২ রান। মালিঙ্গা ৩টি, দিলশান, লাকমল নেন ২টি করে উইকেট।

থিরিমান্নে প্রথম ওভারেই মাশরাফির বলে সহজ ক্যাচ দিলেও ধরতে পারেননি এনামুল হক। ৪৪ রানে সাব্বিরের বলে আবারও জীবন পান থিরিমান্নে। এবার স্টাম্পিং করতে ব্যর্থ হন মুশফিক। তৃতীয়বার রুবেল হোসেনের বলে তাসকিনের হাতে ধরা পড়েন তিনি। আর সাঙ্কাকারাও একবার জীবন পান।

দিলশানের ১৬১ রান বিশ্বকাপে শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে এক ইনিংসে ব্যক্তিগত সর্বাধিক রান। এরআগে এ রেকর্ডটি ছিল সিলভার। তিনি ১৪৫ রান করেছিলেন কেনিয়ার বিরুদ্ধে ১৯৯৬ সালের বিশ্বকাপ আসরে।

এছাড়াও শ্রীলঙ্কানদের যেকোনো ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় উইকেটে সর্বাধিক রানের রেকর্ড হয়েছে আজ। সাঙ্গাকারা-দিলশানের এই ম্যাচে অপরাজিত ২১০ রানের আগের রেকর্ডটিও ছিল এই দুই ব্যাটসম্যানের।

১০ ওভারে মাশরাফি ৫৩, তাসকিন ৮৩, সাকিব ৫৫ রান দিয়ে থাকেন উইকেট শূন্য। মাহমুদুল্লাহ ৭ ওভারে ৪৯ সাব্বির ৪ ওভারে ২৬ রান দেন। ৯ ওভারে ৬২ রান দিয়ে একমাত্র উইকেটটি নেন রুবেল।

কোয়ার্টার-ফাইনালে খেলতে হলে বাংলাদেশকে স্কটল্যান্ডের সাথে একটি জয়সহ হারাতে হবে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড এই তিন দলের একটিকে। শ্রীলঙ্কার বিপক্ষে আজ জয় না পেলেও বাংলাদেশ শেষ আটে যাওয়ার সম্ভাবনা মরে যাবে না। ইংল্যান্ড বা নিউজিল্যান্ডকে হারাতে পারল শেষ আটের টিকিট পাবে।

নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ার পর শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে হারতে হারতে শেষ পর্যন্ত জয় পায়। অপর দিকে বাংলাদেশ ১০৫ রানের বিশাল ব্যবধানে আফগানদের হারায়। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্র“পে তিন নম্বরে রয়েছে বাংলাদেশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি