ডেস্ক রিপোর্টঃ
বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ৭ নিরাপত্তাকর্মীকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। এএসআই জহুরুল হকের নেতৃত্বে থাকা এই নিরাপত্তাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছে । রোববার এই সাত নিরাপত্তাকর্মীর একজন নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আমাদেরকে সব গুছিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গাড়ি পাঠালে আমরা চলে যাব।
উল্লেখ্য, এই সাতজন বিগত চার বছর ধরে খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।























































