সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হাউজ এ্যারেস্ট হতে পারেন খালেদা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৫

1418465046-400x317

পূর্বাশা ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাউজ এ্যারেস্ট হতে পারেন। আর এই জন্য সরকার চিন্তাভাবনা করছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুই দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তার পক্ষে জামিন ও গ্রেফতারি পরোয়ানা বাতিল করার জন্য আবেদন করা হলেও বুধবার তা আদালত বহাল রেখেছে। তাকে জামিনও দেননি। এই কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল থাকায় এখন সরকার বিভিন্ন দিক খতিয়ে দেখছে। পরোয়ানা বহাল থাকায় তা কিভাবে কার্যকর করা হবে সেই ব্যাপারে এখনও নানা হিসাব নিকাশ চলছে। সরকার বেগম খালেদা জিয়ার ব্যাপারে কোন ধরনের ঝুঁকি নিতে চান না। এবং আইনের কোন বত্যয় হোক সেটাই চাইছেন না। এই কারণে আইনীভাবেই বিষয়ে যা যা করনীয় সেটাই করতে চাইছে সরকার।

সরকারের নীতি নির্ধারক একজন মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে কারাগারে নেওয়ার পরিকল্পনা এখনও সরকার চূড়ান্ত করেনি। আর এই কারণেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর ও তা বহাল থাকার পরও পুলিশ তাকে গ্রেফতার করার ব্যাপারে তেমন কোন উদ্যোগ নিতে পারেনি। কারণ পরোয়নাটিও পুলিশের কাছেও পৌঁছায়নি। বুধবার আদালতের তার বিরুদ্ধে জারি হওয়ার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন বহাল রেখেছে আদালত। দুই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৫ এপ্রিল। এই সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা হবে কিনা এই বিষয়েও সরকারের কেউ নিশ্চিত করে বলতে পারেনি। তবে একটি সূত্র বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল থাকার কারণে এই ব্যাপারে আদালত আদেশ কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য পরোয়ানাটি গুলশান থানায় পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেটা পৌঁছানোর পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দিক নির্দেশনা দিবে।

পুলিশ সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা বহাল থাকায় ও জামিন না হওয়ায় এখন এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। গুলশান থানার ২৫ নম্বর মামলায় খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশীর আদেশ রয়েছে। ওই আদেশ পুলিশ পেয়েছে। তারা যে কোন সময়ে তল্লাশী চালাতে পারে। এই ব্যাপারে গুলশান জোনের সহকারি পুলিশ কমিশনার নুরুল আলম বলেন, তল্লাশীর পরোয়ানাটি আমরা পেয়েছি। আর সেটা আমরা কার্যকর করার ব্যাপারে চিন্তাভাবনা করছি। আমরা গ্রেফতারি পরোয়ানা বাতিল করে কিনা আদালত এই জন্য অপেক্ষা করছিলাম। এখন আমাদের তল্লাশী করতে কোন বাঁধা নেই। তিনি কোন দিন ক্ষণ বলতে পারেননি। তবে তিনি জানান, তার কার্যালয়ে তল্লাশী অভিযান চালানো হবে। তল্লাশীকালে ওই কার্যালয়ে যাদেরকে পাওয়া যাবে এরমধ্যে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদেরকে সবাইকে গ্রেফতার করা হবে। গুলশান থানার ২৫ নম্বর মামলার বেশ কয়েকজন আসামি ওই কার্যালয়ে রয়েছেন। তাদের সবাইকে গ্রেফতার করবে পুলিশ। তবে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কিনা এই ব্যাপারে একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে জারি হওয়া পরোয়ানা থানায় না আসলে তাকে গ্রেফতার করা যাবে না। তবে তার অফিসে তল্লাশী চালানো হলে তাকে কার্যালয়ে রেখেই অন্য সবাইকে বাইরে নিয়ে এসে তাকে একা সেখানে রেখে হাউজ এ্যারেস্ট করা হতে পারে। আর সেটা করে তাকে সেখানেই রাখা হতে পারে।

সূত্র জানায়, এতে করে সরকারকে তাকে গ্রেফতার করে কারাগারে নিয়ে গেলে আন্দোলন তীব্র হওয়ার যে ঝুঁকি ছিল সেটা থাকবে না। আবার আইনী বিষয়টিও বত্যয় হবে না। সেইভাবেই চিন্তা ভাবনা চলছে। এটা কবে থেকে হতে পারে জানতে চাইলে ওই সূত্র জানায়, এটা হবে। তবে দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা এখনও গুলশান থানায় পৌঁছায়নি। আর এই কারণেই তাকে গ্রেফতারের ব্যাপারে গুলশান থানা পুলিশের তরফ থেকে কোন উদ্যোগ নেই। তার গ্রেফতারি পরোয়ানা পেতে অপেক্ষা করছেন। খালেদা জিয়ার হাতেও গ্রেফতারি পরোয়ানা পৌঁছায়নি। গ্রেফতারি পরোয়ানা এখনও বেগম খালেদা জিয়ার হাতে পৌঁছায়নি। যদিও মঙ্গলবার বেগম খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন, বুধবার বেগম খালেদা জিয়ার কার্যালয় থেকে আদালতে যাওয়া, সেখানে আতœসমর্পণ করা, এর পর জামিন লাভ পেলে ও এরপর কার্যালয়ের ফেরার নিশ্চয়তা পেলে ও নিরাপত্তা দিলে তিনি আদালতে হাজির হতে পারেন। তবে এই ব্যাপারে সরকারের তরফ থেকে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিরাপত্তারও কোন ব্যবস্থা করা হয়নি। বিএনপি চেয়ারপারসন বুধবার আদালতে হাজির হননি।

গুলশান জোনের সহকারি পুলিশ কমিশনার নূরুল আলম বলেন, আমরা এখনও পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে কোন গ্রেফতারি পরোয়ানা পাইনি। সেটা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আদালত আদেশ দেওয়ার পর এখনও সেটি জারি হয়েছে কিনা, এই বিষয়ে জানেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা জানতে পেরেছি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আর সেটা আমাদের কাছে এখনও পৌঁছায়নি। সেটা সেখান থেকে জারি করে আমাদের কাছে পাঠিয়েছে কিনা সেটা আমরা খবর নেইনি।

পুলিশ জানায়, তারা গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এমন সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। সেটি না আদালত থেকে না পৌঁছায় ও পরে মঙ্গলবার খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের জন্য আবেদন করায় এখন আর সেটা করছেন না। এখন আবার ৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করায় বিষয়টি নিয়ে আরো অপেক্ষা করতে হবে।

বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ট সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার দুই দুর্নীতির মামলায় গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন জানান। তার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন জমা দেন তার আইনজীবী। এডভোকেট সানাউল্লাহ মিয়া মঙ্গলবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের কাছে এই আবেদন করেন। বুধবার এই মামলার শুনানির দিন ধার্য ছিল। সেই অনুযায়ী শুনানি হয়। আদালতের কাছে খালেদার আইনজীবী জামিন বহাল রাখার ও গ্রেফতারি পরোয়ানা বাতিল করার আরজি জানালেও আদালত খালেদা জিয়ার জামিন আবেদন প্রত্যাহার করেননি, তাকে জামিনও দেননি। বিষয়টি বিচারক নথিভুক্ত করেছেন বলে জানান দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। তিনি বলেন, খালেদা জিয়ার জামিন দেননি আদালত। তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানাও বহাল রয়েছে। আগামী ৫ এপ্রিল পরবর্তী দিন ধার্য রয়েছে। সেই দিন এই মামলার শুনানি হবে। তিনি চাইলে এরমধ্যে কোর্টের কাছে আতœসমর্পণ করতে পারেন। আদালতে হাজির হয়ে জামিনও চাইতে পারে। এখন তিনি কি করবেন সেটাতো আর আমরা জানি না। এদিকে ওই মামলায় তারেক রহমানকেও ৪ মার্চ আদালতে হাজির করানোর জন্য বলেছিলেন আদালত। তারেক রহমানও আদালতে হাজির হননি। তবে তাকে আদালতে তার আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

এদিকে একটি সূত্র বলছে, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়নার জারি হওয়ার বিষয়টিতে আদালত রেখে দেওয়ায় তা বহাল রয়েছে। তবে ৫ এপ্রিলের আগে সেটি গুলশান থানায় পাঠানো হবে কিনা এবং পুলিশ তাকে গ্রেফতারের উদ্যোগ নিবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

গুলশান জোনের পুলিশের সহকারি কমিশনার নূরুল আলম বলেন, আমাদের হাতে গ্রেফতারি পরোয়ানা আসেনি। মঙ্গলবার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেছেন সেটা টিক। আবেদন করার পর আদালত বুধবার সেটার শুনানি করে পরবর্তী দিন ধার্য করেছে ৫ এপ্রিল। এখন আমাদের কাছে পরোয়ানাটি আসে কিনা সেটা দেখতে হবে। সেটা আসলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। না আসলে অপেক্ষা করতে হবে। পুরো বিষয়টি নির্ভর করছে আদালতের উপর। আদালতের আদেশের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশনার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা সেই জন্য অপেক্ষা করি।

এদিকে দুই দুর্নীতির মামলায় মোট ৬৪ দিন আদালতের কার্যক্রম পরিচালিত হয়। এরমধ্যে বিএনপি চেয়ারপারসন ৫৭ দিন সময় নিয়েছেন। আর সাতদিন তিনি উপস্থিত ছিলেন। তিনি পর পর কয়েকটি তারিখে আদালতে হাজির না হওয়ার আদালত ২৫ ফেব্র“য়ারি জিয়া দাতব্য ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্টের দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

বিএনপি চেয়ারপারসন বুধবার আদালতে যাচ্ছেন না এটা আগেই বলে দেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। হরতাল অবরোধে তিনি বাইরে বের হন না। এই কারণেই মূলত যাননি। যদিও আইনজীবীদের দাবি ছিল, তার নিরাপত্তাহীনতার কারণে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করেছি। দুই মামলার বিষয়ে আমাদের কয়েকটি আবেদন উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় আছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি