মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আট হাজারি আফ্রিদি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৫

image_119717_0

পূর্বাশা ডেস্কঃ

ওয়ানডে ক্রিকেটে বিশ্বের ২৭তম ব্যাটসম্যান হিসেবে নিজের নাম লিখিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

বুধবার নেপিয়ারে বিশ্বকাপের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে নামার আগে ৩৯৪ ম্যাচে ৩৬৬ ইনিংসে করেছিলেন ৭৯৯৮ রান। আট হাজার রানের ক্লাব থেকে মাত্র ২ রান দূরে ছিলেন আফ্রিদি।

এদিন নিজের ৩৯৫তম ম্যাচে এসে সাত নম্বরে ব্যাট করতে নেমে আমিরাত পেসার আমজাদ জাবেদের করা ইনিংসের শেষ ওভারের প্রথম বলটি ডিপ কভার অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে আট হাজার রানের ক্লাবে নিজের নাম লেখান আফ্রিদি।

আফ্রিদি হচ্ছেন আট হাজার রান করা চতুর্থ পাকিস্তানি ব্যাটসম্যান। এর আগে পাকিস্তানের তিন ব্যাটসম্যান ইনজামাল উল হক, মোহাম্মদ ইউসুফ ও সাঈদ আনোয়ার এই কৃতিত্ব দেখান। আর ১৮৪২৬ রান নিয়ে শীর্ষে রয়েছেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার।

আমিরাতের বিপক্ষে ৭ বলে দুই ছক্কা ও এক চারে করা ২১ রান (অপরাজিত)নিয়ে ওয়ানডেতে তার সংগ্রহ ৮০১৬ রান। শতক হাঁকিয়েছেন ছয়টি। অর্ধশত ৩৯টি। সর্বোচ্চ সংগ্রহ ১২৪। গড় ২৩.৫৮।

ওয়ানডেতে বোলিংয়ে ৩৯৩ উইকেট শিকার করেছেন আফ্রিদি। আর মাত্র সাত উইকেট নিজের ঝুলিতে নিলেই চার শ উইকেট শিকারের ক্লাবে নিজের নাম লেখাবেন আফ্রিদি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি