ডেস্ক রিপোর্টঃ
রোববার থেকে আবারো হরতালসহ কঠোর কর্মসূচি দেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।
তার এ ঘোষণার ফলে শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন বাদে সপ্তাহের বাকি দিন বা কর্মসদিবসে হরতাল পালনের বাস্তবতা তৈরি হলো। ২০ দলীয় জোটের পূর্বঘোষিত হরতাল শুক্রবার সকাল ৬টায় শেষ হবে।
























































