ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের ধনপুর গ্রামের রাস্তার পাশের একটি খাল থেকে রিফাত (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিফাত উপজেলার জোড়কানুন পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মিজানুর রহমানের ছেলে। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০ টায় লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জুম্মার নামাযের পর একটি নতুন মোটর সাইকেল নিয়ে রিফাত বাড়ি থেকে বের হয়। পরে সে আর বাড়ি ফিরে আসেনি। সোমবার সকালে ধনপুর গ্রামের রাস্তার পাশের একটি খালে মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে ৪০ গজ দূর থেকে মাথাটি উদ্ধার করে। তবে মোটরসাইকেলটি পাওয়া যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, দুবৃর্ত্তরা রিফাতকে হত্যা করে তার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়েছে। সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে ।


















































