শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আজ থেকে রাতে দূরপাল্লার বাস চলবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী


আজ থেকে রাতে দূরপাল্লার বাস চলবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৩.২০১৫

image_120729_0
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আজ বৃহস্পতিবার রাত থেকে দূরপাল্লার সকল রুটে বাস চলবে।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাস মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।বৈঠকে রাতে বাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মালিকদের জানান,  সড়কে নিরাপত্তা বাহিনীর টহলও অব্যাহত থাকবে।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের পর থেকে রাতে দেশের মহাসড়ক গুলোতে যাত্রীবাহী বাসে পেট্রলবোম হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। নাশকতা তীব্র আকার ধারণ করায় রাতে দূরপাল্লার বাস না চালানোর সিদ্ধান্ত নেয় সরকার ও বাস মালিক সমিতি।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি