শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সালাহউদ্দিনকে নিয়ে যত রহস্য


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৩.২০১৫

image_121128_0

ডেস্ক রিপোর্ট : সালাহউদ্দিন আহমেদ কোথায় কেউ জানে না। না জানে সরকার, না জানে তার পরিবার। তাহলে সালাউদ্দিন কোথায়? সালাউদ্দিন নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পর থেকে এ নিয়ে ঘনীভূত হচ্ছে নানান রহস্য। উত্তর মিলছে না কিছু প্রশ্নের। প্রথম অস্বাভাবিক কা-টিই ঘটায় পুলিশ।

পুলিশ কেন জিডি নেয়নি?
সালাউদ্দিনের স্ত্রী থানায় জিডি করতে গেলে পুলিশ তা নেয়নি। কিন্তু কেন? উত্তরা থানা পুলিশ বলছে, অভিযোগ ভিত্তিহীন হওয়ায় জিডি নেওয়া হয়নি। থানায় জিডি করতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আদালতের শরনাপন্ন সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ। আদালতের নির্দেশনার পরই সালাহউদ্দীনকে খুঁজতে পুলিশী তৎপরতা শুরু হয়। পুলিশের এই ভূমিকা সালাহউদ্দীন নিখোঁজ হওয়ার ইস্যুতে প্রশ্ন হিসেবেই থেকে যাচ্ছে।

এই ধরণের নিখোঁজ হওয়ার অভিযোগ উঠলে, শুরুতেই দেখা যায় পুলিশের ধীরগতি। এবং দায়িত্ব অস্বীকারের চেষ্টা। একই ধরণের চেষ্টা ছিল মাহমুদুর রহমান মান্নার সাময়িক নিখোঁজ হওয়ার ঘটনাতেও। মান্নাকে গ্রেফতারের ক্ষেত্রেও পুলিশ প্রথমে অস্বীকার করেছিল। পরবর্তীতে পুলিশ মান্নাকে গুলশাল থানায় গ্রেফতার দেখায়।

পুলিশ আইন মানছে না
সালাহউদ্দীন নিখোঁজ হওয়া প্রসঙ্গে আইন মানছে পুলিশ। হাসিনা আহমেদ আইনজীবীদের একটি সম্মেলনে জানান, শনিবার রাত পৌনে ৩টা থেকে ৪টার দিকে আমার বাড়ির দুই ড্রাইভার ও আমার স্বামীর ব্যক্তিগত সহকারীকে যার যার বাসা থেকে তুলে নিয়ে গেছে। দুই দিন তাদের পরিবারবর্গ তাদের কোনো খোঁজ জানতে পারেনি। তাদের অমানুষিক অত্যাচার করা হয়েছে। তিন দিন পর তাদের গুলশান থানায় দিয়ে যায়। তাদের বোমা বিস্ফোরণের মামলায় দিয়েছে। এখন তারা তিন দিনের রিমান্ডে আছে।দ
বাংলাদেশের আইন অনুসারে কোন ব্যক্তিকে আটকের পর সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। কিন্তু পুলিশ আটককৃত ওই ব্যক্তিদেরকে আইন অনুসারে ২৪ ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করেনি। করেছে তিনদিন পর। সালাহউদ্দীনকে উদ্ধারের সাথে ওই ব্যক্তিদেরকে আটক ও রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়তো থাকতে পারে। কিন্তু আদালতে না তুলে ওই দুই ব্যক্তিকে নিয়ে পুলিশ তিনদিন কী করেছে?

আইন-শৃঙ্খলা বাহিনীর তদন্তের সাথে মিল নাই বাস্তবতার
সালাহউদ্দীন আহমেদ নিখোঁজ হওয়ার রাতের ঘটনাগুলোর বিবরণ উঠে মানবজমিনে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় সে রাতের ঘটনা শিরোনামের একটি প্রতিবেদন। ওই প্রতিবেদনের বক্তব্য অনুসারে, স্থানীয় লোকজন দেখেছে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়েই সালাউদ্দীন আহমেদকে বাড়ী থেকে তুলে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুসারে, সালাহউদ্দীনকে আটক করে নিয়ে যাওয়ার জন্য ওই আবাসিক এলাকায় আগ থেকে অবস্থান নেয় কয়েকজন মানুষ। তাদের হাতে রাইফেলও ছিল। এমনকি ওই আবাসিক এলাকায় নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিদের পরিচয়ও জানতে চেয়েছিল। তখন তারা পুলিশ বলে পরিচয় দিয়েছিল।

প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, বিএনপি নেতা সালাহউদ্দিনকে তুলে নেয়ার সময় পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই বাসায় আর কোন নেতার যাতায়াত ছিল কিনা বা কে কে আসতেন তা আমাদের কাছে জানতে চায়। ওই দারোয়ান আরও জানান, একটি সাদা মাইক্রোবাসে জিন্স ও টি-শার্ট পরা সাত-আটজন যুবক বাড়ির মূল গেট খোলতে বলে। গেট খোলতে দেরি হলে তাদের পরিচয় জানতে চাইলে আমাদের চড়থাপ্পড় মেরে নিচতলার ছোট একটি কক্ষে আটকে রাখে। এরপর তারা দ্বিতীয় তলায় গিয়ে সালাহউদ্দিনকে গামছা দিয়ে চোখ বেঁধে ফেলে। সালাহউদ্দিন ওই সময় লুঙ্গি পরা ছিলেন। তারা সাদা মাইক্রোবাস করে ১১ নম্বর রোডের দিকে চলে যায়।

অথচ পুলিশের তদন্তে উঠে এসেছে একেবারে ভিন্ন কাহিনী।
পুলিশ আদালতকে বলেছে, যে বাসা থেকে সালাহউদ্দিনকে আটক করা হয়েছে বলে অভিযোগ, সে বাসাটি আসলে হাসনাত নামের এক ব্যক্তির। ঘটনার ৪ দিন আগে হাসনাত স্ত্রীসহ বাসা থেকে চলে যান। যাওয়ার সময় রায়হান নামে এক মেহমানকে রেখে যান তারা। এটা দারোয়ানদেরও বলে যান।

ঘটনার দিন ১০ মার্চ রাত ৯টার দিকে ৪/৫ জন হাসনাতের বাসায় আসেন। ওই ফ্লাটের দরজা নক করার পর ভেতের ঢোকেন তারা। আধা ঘণ্টা পর রায়হান তাদের সঙ্গে গাড়িতে চলে যান। ওই লোকটি সালাউদ্দিন কি না দারোয়ানরা সেটা জানেন না। বাসায় আসা লোকদের শরীরে কোনো আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাক ছিলো না। অস্ত্রও দেখা যায়নি। বাইরে অপেক্ষমাণ গাড়িটিকেও আইন-শৃক্সখলা বাহিনীর গাড়ির মতো মনে হয়নি। যাওয়ার সময় রায়হানের হাতে হাতকড়া ছিলো না। তাকে জোর করা হচ্ছে বলেও মনে হয়নি।

দুই বিবরণের ভিন্নতা থেকে প্রশ্ন জাগছে, কোন প্রত্যক্ষদর্শী সত্যি। মানবজমিনের প্রত্যক্ষ্যদর্শী না কি পুলিশের?

পুলিশের এক বাহিনীর খবর আরেক বাহিনী জানে না কেন?
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার করার পর পুলিশ যে ধরণের কথা বলেছিল, ঠিক একই ধরণের ভূমিকা নিয়েছে সালাহউদ্দিনের ক্ষেত্রেও। মান্নাকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর পুলিশের এক একটি বাহিনী দায়িত্ব অস্বীকার করতে থাকে। এবং বলতে থাকে, অন্য কোন বাহিনী নিয়েছে কি না তা তারা জানে না। এইভাবে কালক্ষেপণ হতেই থাকে।

সালাহউদ্দিনের ইস্যুতেও একই আচরণ করলো বাংলাদেশ পুলিশ। পুলিশের প্রতিটি শাখায় নিজ নিজ দায়িত্ব অস্বীকার করেছে। এবং অন্য কোন বাহিনী নিয়েছে কি না তা নিয়ে অজ্ঞতা প্রকাশ করেছে। কিন্তু পুলিশের একটি বাহিনী আরেকটি বাহিনীর খবর কেন জানে না? অন্ততঃ সালাহউদ্দিন কিংবা মান্নাকে গ্রেফতারের মতো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি