ডেস্ক রিপোর্টঃ
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করার প্রশ্নে জারিকৃত রুলের শুনানি ৮ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের ডিভিশন বেঞ্চ দিন ধার্য করে আদেশ দেয়।
এর আগে র্যা ব ডিজি, ডিএমপি কমিশনার, সিআইডি ও এসবির পক্ষ থেকে দেয়া প্রতিবেদন আদালতে দাখিল করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
এ সময় তিনি প্রতিবেদনের বিষয়বস্তু আদালতে তুলে ধরে বলেন, পুলিশের এ চারটির সংস্থা সালাহ উদ্দিনকে গ্রেফতার করেনি। এমনকি তাদের হেফাজতেও নেই।
এরপর সালাহউদ্দিনের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, “রুল শুনানির জন্য সময় প্রয়োজন। কারণ আমরা আজ বেলা সোয়া তিনটায় এভিডেভিট কপি পেয়েছি। ফলে এখনই আমাদের পক্ষে শুনানি সম্ভব নয়।” এরপর আদালত ৮ এপ্রিল দিন ধার্য করে।
























































