শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা কমার্স কলেজে শুরু হয়েছে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৩.২০১৫

 

DSC_0459

রেজাউল করিম রাসেলঃ
কুমিল্লা কমার্স কলেজে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্ণামেন্ট।
বুধবার সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গনে টুর্ণামেন্টের উদ্ধোধন করেন কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবীর মাসউদ। কলেজ শিক্ষকদের ব্যবস্থাপনায় ছাত্রদের নিয়ে মোট ৮টি দল উক্ত টুর্নামেন্টে অংশগ্রহন করবে। ‘ক’ গ্রুপে প্রভাষক ছানাউল করিমের ব্যাবস্থাপনায় (রাজেশপুর এক্সপ্রেস), প্রভাষক বশির আহমেদ (ময়নামতি), প্রভাষক এমরান হোসেন (গোমতি রাইডার), ও কামাল উদ্দিন স্যারের (দুরন্ত নাইন)। ‘খ’ গ্রুপে প্রভাষক আরিফুর রহমানের ব্যবস্থাপনায় (শালবন এক্সপ্রেস), প্রভাষক আব্দুস সামাদ চৌধুরী (সিটি কিং), প্রভাষক ইঞ্জিঃ আজহারুল ইসলাম (সিটি টাইগার) ও প্রভাষক শহীদুল ইসলামের (রুপালী ইলিশ)। উদ্ধোধনী অনুষ্ঠানে ৮টি দলসহ দর্শক হিসেবে সকল ছাত্র/ছাত্রীদের উল্লাস ও স্বতস্পূর্ত অংশগ্রহনে কলেজ প্রাঙ্গন হয়ে উঠে শত শত ক্রিকেট প্রেমিদের এক মিলন মেলায়। কলেজ অধ্যক্ষ বলেন, ‘৮টি দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন ৮ জন কলেজ শিক্ষক, যার ফলে গত কয়েকদিনে প্রশিক্ষন ও প্রীতি ম্যাচে ছাত্র-শিক্ষকদের মধ্যে তৈরী হয়েছে এক আনন্দঘন সেতুবন্ধন যা শিক্ষা ও শিক্ষনে এক নতুন ধারা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক সৈয়দ ডালিম হোসেন, মালবিকা বাছাড়, রাহিনুর আক্তার, সবুজ মো: তামিম, ক্ষিতিশচন্দ্র, জামাল হোসেন। বাংলাদেশ ক্রিকেট দলের শুভ কামানায় শত শত শিক্ষার্থীর উল্লাসিত উচ্ছাসের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়। দিনের প্রথম খেলায় অংশগ্রহন করেন রাজেশপুর এক্সপ্রেস বনাম গোমতী রাইডার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি