বিনোদন ডেস্কঃ
গোটা বলিপাড়াই তিনি একমাত্র ‘ভাই’৷ তাই তাকে নিয়েই তৈরি হ.য় ‘বজরঙ্গি ভাইজান’৷ তো ভাইজান যে শুটিংয়ে দেদার মজা করছেন তা দেখা গেল৷ একদল খুদে বজরঙ্গি থুড়ি বজরঙ্গি সাজের খুদেদের সঙ্গে দেখা গেল সালমান খানকে৷
কবির খানের এ ছবির শুটিং চলাকালীন একের পর এক ঝামেলায় পড়েছেন সালমান৷ কৃষ্ণসার হরিণ হত্যা থেকে শুরু করে ফুটপাথে পথচারীকে গাড়িতে চাপা দেওয়ার ঘটনায় বারবার আদালত এত্তেলা দিয়েছে৷ ফলে হাজিরা দিতে হয়েছে৷ কিন্তু শুটিংয়ে খামতি দেননি৷ মজাও করেছেন প্রচুর৷ তবে এ ছবির শুটিংয়ে খানিকটা সালমানকেই দেখেছে ইউনিটের সকলে৷ কখনও কাঠবেড়ালিকে বাদাম খাইয়েছেন, কখনও আস্ত একটা গ্রামের বাড়িকে রঙ করিয়ে দিয়েছেন৷ গ্রামের মহিলাদের শাড়ি দিয়েছেন, সে গ্রামের বাচ্চাদের সঙ্গে ফুটবলেও পা লিগিয়েছেন৷ সালমানের এমন উৎসাহ দেখে কখনও কখনও তার কাজকর্মে সামিল হয়েছেন নায়িকা কারিনা কাপুরও৷ এমনকি গোটা ইউনিটই হাত লাগিয়েছে সালমানের ইচ্ছেপূরণ করতে৷ এখন আবার তাকে দেখা গেল একদল খুদের সঙ্গে৷
১৭ জুলাই মুক্তি পাবে সালমানের ‘বজরঙ্গি ভাইজান৷ তার দু’দিন পরেই ইদ৷ ঈদ বরাবরই সালমানের জন্য লাকি৷ এবারও যাতে তার ব্যতিক্রম না হয় সে চেষ্টায় কসুর করছেন না সালমান৷ গতবারের ইদ ছিল শাহরুখের, আর ‘চেন্নাই এক্সপ্রেস’-এর তুমুল সাফল্য সালমানের সামনে নতুন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে৷ তাই ‘বজরঙ্গি ভাইজান’-এর উপর অনেকখানি আশা হয়তো করে আছেন স্বয়ং বলিউডের ‘ভাইজান’৷



























































