শরীফ আহমেদ খান জুয়েলঃ
চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন এর সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ মার্চ (সোমবার) বাদ ফজর চান্দিনা কাজী পাড়া জামে মসজিদ, চান্দিনা আল-আমিন এতিমখানা কমপ্লেক্স ও চান্দিনা কাজী পাড়া এতিমখানায় দোয়া অনুষ্ঠিত হয়। কাজী পাপনের সুস্থ্যতা কামনা করে পৌরসভার বিভিন্ন স্থানে এতিম ও গরিবদের মাঝে খাবার বিতরণ ও মাংস বিতরণ করা হয়। এদিকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিবৃতির মাধ্যমে তার সুস্থ্যতা কামনা করেন। বিবৃতি দাতারা হলেন-সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো.আলী আশরাফ এমপি, চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক ও ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগ সভাপতি মো.মনির খন্দকার, চান্দিনা উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মো.জহিরুল ইসলাম মুন্সি, সাধারণ সম্পাদক মো.আশেকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মেহেদি হাসান, সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম সুমন, পৌর ছাত্রলীগ সভাপতি মো.মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মো.কাউছার আহমেদ, সুরলহরী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এম এইচ মামুন প্রমুখ।উল্লেখ্য যে, গত ২১ তারিখ ভোর বেলায় তিনি হৃদরেগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিসাধীন আছেন। কাজী গোলাম দস্তগীর পাপন চান্দিনা পৌরসভার প্রথম পৌর প্রশাসক ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক মরহুম বীর মুক্তিযোদ্ধা কাজী জাহাঙ্গীর আলম ও কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাজী সখিনা আলম এর জৈষ্ঠ ছেলে ।

















































