রেজাউল করিম রাসেলঃ
কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে ৪টি পেট্রোল বোমাসহ শাহনাজ বেগম (৪৫) নামের এক মহিলাকে সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় থানা পুলিশ আটক করেছে।
আটক হওয়া শাহনাজ বেগম উপজেলার এলাহাবাদ গ্রামের শাহ জাহান সরকারের স্ত্রী।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার এসআই নুরুল ইসলাম মজুমদার ও এসআই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের জাফরগঞ্জ-ফুলতলী সড়কের মাথা থেকে ৪টি পেট্রোল বোমাসহ শাহনাজ বেগমকে আটক করেন। আটককৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে কোন মামলা দায়ের করা হয়নি।


















































