রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হচ্ছেন রিয়াজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৫

wahab-riaz

স্পোর্টস ডেস্কঃ

স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে হেরে এবারের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে পাকিস্তানের। একইসঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনেছেন অধিনায়ক মিসবাহ উল হক। নতুন দলপতি নিয়ে শুরু হয়েছে তোরজোড়। শোনা যাচ্ছে পেসার ওয়াহাব রিয়াজকে ওয়ানডে দল সামলানোর দায়িত্ব দেওয়া হচ্ছে।

পাকিস্তানের সাবেক জাতীয় ক্রিকেটার ও টিভি ধারাভাষ্যকার রমিজ রাজা ওয়াহাব রিয়াজকে দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচকদের পরামর্শ দিয়েছেন। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো কারো নাম ঘোষণা করেনি। তাই মিসবাহর জায়গায় রিয়াজকে বিবেচনার আহ্বান জানিয়েছেন রমিজ।

টুর্নামেন্টে রিয়াজের অসাধারণ পারফরম্যান্সই শুধু রমিজকে আকৃষ্ট করেনি; তার আগ্রাসী রূপ, আবেগ ও পেশনেও মুগ্ধ রমিজ। সাবেক এই ক্রিকেটারের মতে, দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য এই গুণগুলো খুব জরুরী। রিয়াজের মধ্যে সবকিছুই আছে, যা আক্রমণাত্মক দল হিসেবে বিশ্ব ক্রিকেটে পরিচিত পাকিস্তানেরও কাজে দেবে। তাই রিয়াজকে অধিনায়কের দায়িত্ব দিয়ে পরখ করতে পারেন নির্বাচকরা।

বল হাতে ঝড় তুলেছেন পেসার রিয়াজ। প্রতিযোগিতা থেকে দল বিদায় নেয়ার আগে ১৬টি উইকেট শিকার করেছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি