ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা-৭( বরুড়া) সংসদীয় আসনের জাতীয় পার্টি(এরশাদ) সমর্থিত এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলনকে কুমিল্লায় অবাঞ্চিত ঘোষনা করেছে জাতীয় পার্টির কুমিল্লা নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেওয়া হয়।
দল ও দলের অঙ্গসংগঠনের জেলা, উপজেলা, মহানগর, পৌরসভাসহ বিভিন্ন কমিটি গঠনের লক্ষ্যে জেলা সম্মেলনের নামে মনগড়া প্রস্তুতি কমিটি গঠন ও দলীয় অগঠনতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা জাপা (এ) এ ঘোষণা দেয়।
নগরীর ক্যাপসিকাম হোটেলে কুমিল্লা জেলা জাতীয় পার্টি ( এরশাদ) সমর্থিত অংশের সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান ওবায়দুল কবির মোহন সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন,বরুড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন দলের স্বার্থ বিরোধী কর্মকান্ড তথা জেলা জাতীয় পার্টিকে নিঃশ্বেস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই তাকে দল থেকে বহিস্কারের দাবীসহ কুমিল্লা জেলায় তাকে এই মুহুর্ত থেকে অবাঞ্চিত ঘোষনা করা হল।
তিনি আরো বলেন,এখন থেকে নুরুল ইসলাম মিলনকে কুমিল্লার কোথাও কোন সভা করতে দেওয়া হবে না। সভা বা দলীয় কর্মকান্ড পরিচালনার চেষ্টা করা হলে সর্বোত্তভাবে প্রতিহত করা হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির নেতা আলম,এড খায়রুল এনাম পটু,যুব সংহতির সভাপতি মাহবুবুর রহমান,ছাত্র সমাজের আহ্বায়ক ওমর ফারুক ভুইয়া সোহেল প্রমূখ।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি’র মুঠো ফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

















































