রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


অবসরে যাওয়ার ঘোষণা দিলেন মাইকেল ক্লার্ক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৫

347
ডেস্ক রিপোর্ট :

বিশ্বকাপের ফাইনালের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। শনিবার মেলবোর্নে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান ক্লার্ক। টেস্ট ক্যারিয়ার দীর্ঘায়িত করতেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

শনিবার ফাইনালের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের শুরুতেই অবসরে যাবার কথা জানান ক্লার্ক। তবে হঠাৎ করেই এমন সিদ্ধান্ত নেননি এই অজি। সতীর্থ-কোচ ও টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলোচনা শেষেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ক্লার্ক।

রঙ্গিন পোশাকে অস্ট্রেলিয়ার হয়ে ২০০৩ সালে অভিষেক হয় তার। এরপর অজিদের হয়ে ২৪৪টি ওয়ানডে খেলে ৭৯০৭ রান করেছেন। আর ২০১১ বিশ্বকাপের পর ওয়ানডের অধিনায়কের দায়িত্ব পাবার পর, অস্ট্রেলিয়াকে ৭৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪৯টিতে জয় পেয়েছেন ক্লার্ক। হ্যামস্ট্রিংয় ও পিঠের ইনজুরির কারনে গেলো ক’বছর ধরেই বেশ ভুগছেন অজি অধিনায়ক। আর এমন ইনজুরি অবস্থায় আগামী বিশ্বকাপে তার খেলার কোনো সম্ভাবনা নেই, তাই এটাই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর উপযুক্ত সময় বলে জানান ক্লার্ক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি