বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যে যার প্রতিদ্বন্দ্বী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৫

1236

ডেস্ক রিপোর্টঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন এবং বিএনপির চার নেতার মধ্যে। বিএনপি নেতারা হলেন মির্জা আব্বাস, আবদুস সালাম, ড. আসাদুজ্জামান রিপন ও নাসির উদ্দিন আহমেদ পিন্টু। তবে সব শেষে কে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন তা বুঝা যাচ্ছে না। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে তাঁর আইনজীবী মো. শাহজাহান, দলের অর্থনীতি-বিষয়ক সম্পাদক আবদুস সালামের পক্ষে স্ত্রী ফাতেমা সালাম, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন নিজে মনোনয়ন পত্র দাখিল করেছেন এবং দলটির সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর পক্ষে তাঁর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা মনোনয়নপত্র জমা দেন। আওয়ামীলীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনও মনোয়নপত্র জমা দিয়েছেন।

ঢাকা দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনিও। তার পক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার তিন সহকর্মী এসএম ইকবাল, এম এ রেজা ও শামসুদ্দীন শানু।

ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়াইয়ের জন্য মির্জা আব্বাস, আবদুস সালাম ও নাসির উদ্দিন পিন্টুসহ বিএনপির ছয় জ্যেষ্ঠ নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে আব্বাস, রিপন, পিন্টু ও সালামের মনোনয়নপত্র জমা পড়ল।

অন্যদিকে ঢাকা দক্ষিণে হাজী সেলিমের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পযর্ন্ত তিনি সরে এসেছেন।

এদিকে ঢাকা উত্তরে মনোনয়নপত্র জমা দিলেন চারজন। মেয়র পদে রোববার বিএনপি নেতা ও ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু, তার বড় ছেলে তাবিথ আউয়াল, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক, সাবেক সাংসদ ও চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী ও নাইম হাসান নামে এক ব্যক্তি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে ঘোড়ায় চড়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জরিমানা দিতে হয়েছে নাইম হাসান নামে এক ব্যক্তিকে। মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথে ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি