নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং আওয়ামী লীগের সাঈদ খোকনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে কারাবন্দি সাবেক ছাত্রদল নেতা নাসির উদ্দিন পিন্টুর মনোনয়ন বাতিল করা হয়েছে।
ওদিকে ঢাকা উত্তরে মেয়র পদে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখানে আওয়ামী লীগ সমর্থক আনিসুল হক ও মিন্টুর পুত্র তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বুধবার বেলা পৌনে ১১ টার দিকে যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই কথা জানানো হয়।
রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান মিন্টুর আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান























































