ভারতের রাজস্থানে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশীদের বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী গুলাবচাঁদ কাতারিয়া।
কাতারিয়া গত বুধবার অভিযোগ করেন, বাংলাদেশের অনেক নাগরিক রাজ¯’ানে অবৈধভাবে বসবাস করছে। এদের অনেকেই ভারতের অন্য রাজ্য থেকে আসার ভুয়া কাগজপত্র জমা দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন, অবৈধ অভিবাসীদের বেশ কয়েকজন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। বৈশালীনগরে ডাকাতি ও গণধর্ষণের ঘটনায়ও জড়িত রয়েছে তারা।
তিনি আরও বলেন, জয়পুরে বাংলাদেশীদের কাছে ভারতীয় ভোটিং কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ড পাওয়া গেছে। ভুয়া কাগজপত্র দেখিয়ে তারা ওগুলো তৈরি করেছে। তিনি বলেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পুলিশি কার্যক্রম পর্যাপ্ত নয়। ভুয়া কাগজপত্র থাকায় অবৈধ বাংলাদেশীদের চিহ্নিত করা অনেক সময় কষ্টসাধ্য বলেও মন্তব্য করেন তিনি। কাতারিয়া বলেন, ‘আমরা অবৈধ বাংলাদেশীদের পরিচয় চিহ্নিত ও বিতাড়নে প্রচারণা চালাব।’
তিনি বলেছেন, রাজ¯’ানের প্রতিটি জেলায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশী ও পাকিস্তানীদের পরিচয় চিহ্নিতকরণ এবং বিতাড়নের জন্য পুলিশের বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এদিকে রাজ্যটির বিজেপি ও কংগ্রেস নেতারা বলেছেন, প্রশাসনের এ কার্যক্রমে যেন পশ্চিমবঙ্গ থেকে আসা বাঙালীরা হয়রানির স্বীকার না হয়।























































