বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার শাহপুর সীমান্তে ভারতীয়দের গণপিটুনীতে বাংলাদেশী নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৫

ak-34
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা সদরের পাচঁথুবী ইউনিয়নের শাহপুর সীমান্তে ভারতীয়দের গণপিটুনীতে নুর ইসলাম (৫০) নামের এক বাংলাদেশী নিহত হয়েছে।
নিহত নুর ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া গ্রামের বাসিন্দা।
শনিবার রাতে তাকে হত্যা করা হয়। রোববার সকালে বিএসএফ একটি চিঠির মাধ্যমে বিজিবিকে এ বিষয়টি নিশ্চিত করেছে।
বিবিরবাজার বিজিবির কমান্ডার সুবেদার মাহবুব জানান, বিএসএফ আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে । চিঠিতে উল্লেখ করেছে , নুর ইসলাম ভারতের সোনাপুর গ্রামে চুরি করার জন্য প্রবেশ করলে স্থানীয় জনগণ তাকে গণপিটুণী দিলে তার মৃত্যু হয়। মরদেহ বিএসএফের কাছে রয়েছে।
বিজিবির কমান্ডার সুবেদার মাহবুব আরো জানান, তবে কোন সীমান্ত দিয়ে নুর ইসলাম ভারতের সোনাপুর গ্রামে প্রবেশ করেছে তা চিঠিতে উল্লেখ করা হয়নি। পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ ফেরত আনা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি