বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ফের নির্বাচনী প্রচারে খালেদা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৫

image_125007_0

স্টাফ রিপোর্টারঃ

একদিন বিরতির পর শুক্রবার আবারো ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বের হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি বের হন। তার সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও মাহবুব আলম ডিউ।
গত শনিবার থেকে টানা পাঁচদিন রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চান খালেদা জিয়া। গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ভোট চাওয়ার সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা চালায়।

বিএনপি নেতারা জানান, বুধবার খালেদা জিয়ার গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার তিনি নির্বাচনী প্রচারে বের হতে পারেননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি