ডেস্ক রিপোর্ট: আপনারা ভোট দেওয়া অব্যাহত রাখুন। নির্বাচনে হেরে যাবে বিধায় বিএনপি নির্বাচন বর্জন করেছে। এটা বিএনপির একটি অপকৌশল। বিএনপির নির্বাচন বর্জনের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এ সব কথা বলেন, আওয়ামী লীগের প্রাচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ।
হাসান মাহমুদ আরও বলেন, বিএনপির কর্মীরা ভোট কেন্দ্রে নাশকতা মূলক কার্যক্রম চালাচ্ছে। আমি নিজেই তা দেখেছি। বিএনপির কর্মীরা ভোটারদের নানা ভাবে আক্রমণ, হয়রানি ও ভয় ভীতি দেখাচ্ছেন।























































