বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৫ শতাধিক ভোটকেন্দ্র দখল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৪.২০১৫

JSDG-copy-400x240
ডেস্ক রিপোর্ট : এজেন্টবিহীন ভোটকেন্দ্রে হচ্ছে ভোটগ্রহণ। সকাল ১০টা থেকে ৫ শতাধিক ভোটকেন্দ্র দখল করেছে সরকার সমর্থকরা, অভিযোগ করেছে বিএনপি।

সকাল ১০ টায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দুই সিটির ভোট কেন্দ্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. মাসুদ আহমেদ তালুকদার এ অভিযোগ করেন।

তিনি আরও বলেন, এসব ভোটকেন্দ্রে বিএনপি সমর্থিত পুলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছেনা। ভোট কেন্দ্রের বাহিরে নিরব সন্ত্রাস চালিয়ে যাচ্ছে সরকার সমর্থকরা।

মাসুদ আহমেদ বলেন, এ পর্যায়ে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারছেন না এবং তারা যে নিরাপদে ফিরে যেতে পারবে এ গ্যারান্টি নেই । ২ ঘন্টার ব্যবধানে এটি স্পষ্ট হয়েছে নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরাপেক্ষ নির্বাচন করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ভোটকেন্দ্রের বাহিরের পরিবেশ স্বাভাবিক রেখে দেশি-বিদেশি পর্যবেক্ষকদেরকে দেখাতে চেয়েছে যে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, ভোট কেন্দ্রের ভিতরে নির্বাচনের দায়িত্ব প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাউডিং অফিসার অনিয়ম করছে। নির্বাচনে দায়িত্বরতরা নিরপেক্ষ আচরন করছে না। তাদের আচরণ প্রশ্নবিদ্ধ।

এ সময় তিনি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বেশকিছু সংখ্যক কেন্দ্রের সার্বিক অবস্থা তুলে ধরেন এবং বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যে সেনাবাহিনী মোতায়েনের যে দাবি বিএনপি করে আসছিল আজকের এই দুই ঘন্টার নির্বাচনে এটাই স্পষ্ট হয়েছে যে সেনামোতায়েনে বিএনপির দাবি সঠিক ছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি