বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোট কারচুপির অভিযোগ তদন্তের আহ্বান জাতিসংঘের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৫

image_125502_0

স্টাফ রিপোর্টারঃ

তিন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তোলা ভোট কারচুপির অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব বান-কি মুন। একই সঙ্গে বিরোধী পক্ষ গণতান্ত্রিক পন্থায় নিজেদের উদ্বেগ তুলে ধরবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভোটের বিষয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র ফারহান হক

স্থানীয় সময় সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে ফারহান হক বলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভোট বর্জনের বিষয়ে মহাসচিব অবগত রয়েছেন। ভোট কারচুপির বিষয়ে তোলা সব অভিযোগ তদন্ত করতে যথাযথ কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন মহাসচিব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি