ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার লাকসাম উপজেলার হামিরাবাগ এলাকার ডাকাতিয়া নদীতে ডুবে আব্দুল্লাহ (১২) ও তার ভাই আব্দুর রহমানের (৯) মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল্লাহ ও আব্দুর রহমান একই এলাকার কাজী অহিদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আব্দুল্লাহ ও আব্দুর রহমান কিছুদিন আগে ঢাকা থেকে হামিরাবাগ এলাকায় গ্রামের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে আশপাশের শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে ডুবে যায় তারা। টের পেয়ে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।


















































