শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তবে কী আর গণভবনে দেখা যাবে না মহিউদ্দিনকে?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০১৫

Copy of Ctg-Photo-2Gono-Bhaban_2

প্রধান প্রতিবেদকঃ

ঢাকায় প্রয়াত মোহাম্মদ হানিফ আর চট্টগ্রাম আওয়ামী লীগের যাদুর বাশি বলা হতো এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে।

হানিফ জীবনে একবারই ঢাকার মেয়র নির্বাচিত হয়েছেন। আর মহিউদ্দিন চৌধুরী ৩ বার চট্টগ্রামের মেয়র নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছেন। হানিফের মত বক্তব্য মহিউদ্দন চৌধুরী দিতে না পারলেও আওয়ামী লীগ রাজনীতিতে তিনি অনেক অবদান রেখেছেন বিষয়টি স্বীকার করেন অনেকেই।

৩ মে চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র আজম নাছির এসেছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে। চট্টগ্রামের আওয়ামী লীগের প্রভাবশালী নেতারাও উপস্থিত ছিলেন। তবে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মহিউদ্দিন। তিনি এখন জীবন মৃত্যুর মুখে। তিনবার মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি ঢাকায় এসে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। জীবনের অন্তীম সময়ে তিনি মেয়র পদে আবারও প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু দল তাকে সমর্থন দেয়নি। নির্বাচন পরিচালনা কমিটির সম্ন্বয়ক করেছিলেন শেখ হাসিনা। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন পরিচালনা করেন মহিউদ্দিন। জীবনের শেষ চ্যালেঞ্চে জয়ী হয়েছেন তিনি। কিন্তু নির্বাচনে জয়ী হয়েও উৎসব অনুষ্ঠানে থাকতে পারলেন না চট্টগ্রামের আওয়ামী লীগের এই কান্ডারী। তার অসুস্থতার কথা জেনে আওয়ামী লীগের অনেক নেতাই মন্তব্য করেছেন, তবে কী আর গণভবনে দেখা যাবে না মহিউদ্দিনকে?



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি