শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসামে ডাকাতিয়া নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৫.২০১৫

Comilla_sm_844625379

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লার লাকসাম উপজেলার হামিরাবাগ এলাকার ডাকাতিয়া নদীতে ডুবে আব্দুল্লাহ (১২) ও তার ভাই আব্দুর রহমানের (৯) মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল্লাহ ও আব্দুর রহমান একই এলাকার কাজী অহিদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল্লাহ ও আব্দুর রহমান কিছুদিন আগে ঢাকা থেকে হামিরাবাগ এলাকায় গ্রামের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে আশপাশের শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে ডুবে যায় তারা। টের পেয়ে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন  বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি