শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জেনেটিক পলিটেকনিকের উদ্যোগে ফ্রি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৫.২০১৫

_MG_0789
প্রেস বিজ্ঞপ্তিঃ

জেনেটিক পলিটেকনিক ইন্সটিটিটিউটের আয়োজনে কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ মে বৃহস্পতিবার দিনব্যাপী ফ্রি প্রশিক্ষণ কর্মশালা, ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পিডস কুমিল্লার সভাপতি অধ্যক্ষ ম্:ো মাহমুদ হোসেন শাহীন, কনেষতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আবদুর রহমান চৌধুরী, জেনেটিক পলিটেকনিক ইন্সটিটিউট কুমিল্লার অধ্যক্ষ মুজিবুর রহমান মুকুল, উপ-পরিচালক ইকরাম আহমেদ রানা, সাংবাদিক মো. শাহআলম, অভিভাবক প্রতিনিধি ও গলিয়ারা ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিনহাজ হোসেন শামীম ও মো. ইদ্রিস, জেনেটিক আইআইটির জুনিয়র তথ্য অফিসার সাবরিনা মান্নান, প্রশিক্ষনার্থীর্ মো. মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেনে জেনেটিক পলিটেকনিক ইন্সটিটিউটের জুনিয়র ইনফরমেশন অফিসার ফেরদৌসি আক্তার রুনা।

n-2
আলোচনা সভা শেষে কনেষতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ৮৫ জন শিক্ষার্থীদের কম্পিউটার অপারেটিং ও ইন্টারনেট বিষয়ে মাল্টিমিডিয়া সিস্টেমে প্রশিক্ষণ প্রদান করা হয়। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি শিক্ষার গুরুত্ব বিষয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়াও চলতি সেশনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার প্লানিং ও প্রকৌশন শিক্ষার নানাদিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান এবং সাধারণ জ্ঞান প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি