স্টাফ রিপোর্টারঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মেজর (অব) মোঃ আলী সুমন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মেজর (অব) মোঃ আলী সুমন (আনারস) পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৩৩৯ ভোট।
বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাজী আবুল হাশেম (ঘোড়া মার্কা) পেয়েছেন ১৪ হাজার ৪৬৭ ভোট।
দাউদকান্দির নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিভোর বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, গতকাল (৯ মে) দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপি নির্বাচন বর্জন করেন।

















































