শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগর পৌরসভা ঘোষণার দাবিতে এলাকাবাসির মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৫.২০১৫

comilla human chain
আশিকুর রহমান সোহেলঃ

কুমিল্লার মুরাদনগর পৌরসভা অবিলম্বে ঘোষনার দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে মানববন্ধন করেছে উপজেলাবাসি।

রবিবার (১০ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে মুরাদনগরের কয়েক হাজার নারী -পুরুষ অংশ নেন।

জানা যায়, বিগত ২০০০ সালে দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীণ উপজেলা মুরাদনগরে পৌরসভা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু একটি মহলের চরম বিরোধীতার কারনে এ প্রক্রিয়া থমকে যায়।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ অবিলম্বে এলাকার উন্নয়নের স্বার্থে সরকারের নিকট মুরাদনগর পৌরসভা ঘোষণার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা বাবু ঐশিনী কুমার দেবনাথ, স্বপন কুমার সাহা, কৃষকলীগ নেতা পার্থ সারথী দত্ত, খাইরুল আলম সাধন, তরিকুল ইসলাম দিপু, আবদুর রহিম সরকার, , মুক্তিযোদ্ধা কমান্ডার মোর্শেদ খান, আক্তার হোসেন মেম্বার, ছাত্রলীগ নেতা রুহুল আমিন, সোহরাব হোসেন বেলাল প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি