বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দু দিনেই সালাহ উদ্দিনের দাড়ি-গোঁফ এলো কোত্থেকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৫.২০১৫

017-400x457
 ডেস্ক রিপোর্ট : উপরের বাদিকের ছবিটি মেঘালয়ের হাসপাতালে বিএনপি নেতা সাল্হা উদ্দিন আহমেদের। বৃহস্পতিবার বিবিসি বাংলার অনলাইনে খবরের সঙ্গে ছবিটি প্রকাশ করা হয়েছে। আর ছবির ক্যাপশানে বলা হয়েছে,’শিলং এর হাসপাতালে সালাউদ্দীন আহমেদ, মেঘালয় পুলিশের ক্যামেরায় তোলা ছবি।’ তবে বলা হয়নি যে ছবিটি বৃহস্পতিবারই হাসপাতালে তোলা না মঙ্গলবার ভারতে আটক হওয়ার সময়ের ছবি। তবে এই ছবিতে সালাহ উদ্দিন আহমেদের দাড়ি-গোঁফ স্পষ্ট। তাঁর ফ্রেন্স কাট দাড়ি বুঝতে কারুর অসুবিধা হওয়ার কথা নয়। আর ডান দিকের দুটি ছবি মঙ্গলবার ভারতীয় বিশেষ করে শিলং-এর সংবাদ মাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশ হয়। তাতে স্পষ্ট যে সালাহ উদ্দিন আহমেদ ক্লিন শেভড। সদ্য শেভ করা। শিলং পোস্ট এবং মেঘালয়ের নর্থইস্ট টুডেতে এই ক্লিন শেভড ছবি ছাপা হয়। যদি ধরে নিই বিবিসি অনলাইনে প্রকাশ করা ছবি দু’দিন পর অর্থাৎ বৃহস্পতিবারের। তাহলে প্রশ্ন ওঠে মঙ্গলবারের ক্লিন শেভড সালাহ উদ্দিন আহমেদের দুই দিনে স্পষ্ট ফ্রেন্স কাট দাড়ি-গঁোফ গজান সম্ভব কী না?

dari

আর যদি বিবিসির ছবিটি আগের বলে ধরে নিই তাহলে প্রশ্ন ওঠে তিনি শিলং পুলিশের হেফাজতে যাওয়ার পর ক্লিন শেভ করার সুযোগ পেয়েছেন কী না? বিবিসির প্রতিবদনে তা কিছু বলা হয়নি। শুধু বলা হয়েছে -‘শিলং এর হাসপাতালে সালাউদ্দীন আহমেদ, মেঘালয় পুলিশের ক্যামেরায় তোলা ছবি।’

 

আর খবরে বলা হয়েছে,’বিএনপি নেতা সালাহউদ্দীন আহমেদ তার সঙ্গে দেখা করতে যাওয়া দুজন আত্মীয়কে জানিয়েছেন, তাঁকে চোখ বাঁধা অবস্থায় কয়েকবার গাড়ি বদল করে শিলং নিয়ে যাওয়া হয়েছিল। শিলং এর পলোগ্রাউন্ডে তাঁকে চোখ বাঁধা অবস্থাতেই গাড়ি থেকে নামিয়ে দেয়া হয়। চোখের বাঁধন খোলার পরও তিনি বুঝতে পারছিলেন না তিনি কোথায় আছেন। স্থানীয়দের জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন যে, তিনি শিলং এ আছেন।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি