ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার তিতাস উপজেলায় পিকআপভ্যানের চাপায় আহত উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুম (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত মাসুম তিতাস উপজেলার জগতপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে। তিনি উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি তিতাস উপজেলা যুবলীগের রাজনীতির জড়িত ছিলেন।
শুক্রবার (১৫ মে) রাত আড়াইটায় কুমিল্লা- তিতাসের কড়িকান্দি সড়কে অবরোধ চলাকালে অজ্ঞাত পিকআপভ্যানের চাপাঁয় ১৬ জন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী আহত হয়। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকাল ১০ টায় মাসুম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, রাত ১০ টায় উপজেলার কড়িকান্দি এলাকায় থানা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক সোহেল সিকদার গ্রুপের নেতাকর্মীদের সাথে উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় ২ জন ছাত্রলীগের নেতাকর্মী আহত হয়।
রাতে সোহেল সিকদারের নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা করেন সারোয়ার গ্রুপের নেতাকর্মীরা।
রাত আড়াইটায় সারোয়ার গ্রুপের নেতাকর্মীরা তিতাসের কড়িকান্দি সড়ক অবরোধ করে। এ সময় অজ্ঞাত এক পিকআপভ্যানের চাপায় ১৬ জন ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী আহত হয়। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়। সকালে সেখানে মাসুমের মৃত্যু হয়।
ইমতিয়াজ আহমেদ জিতু
০১৬৭৬-৩২৭৫০৪


















































