রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ইপিজেড শ্রমিক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০১৫

comilla accident-3

সোহেল, সদর দক্ষিণ প্রতিনিধিঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হাজারি ফিলিং স্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশা চাপায় রবিউল আলম ভূইয়া (৩২) নামে এক ইপিজেড শ্রমিক নিহত হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল আলম ভূইয়া কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পোমতলা গ্রামের কলিম উল্লাহ ভূইয়ার ছেলে।

স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন সোহেল  জানান, একটি বাইকেল চালককে জায়গা দিতে গিয়ে সিএনজিটি রাস্তায় উল্টে যায়। ওই সময় সিএনজি যাত্রী রবিউল ওই সিএনজির চাপায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়। মরদেহটি রাস্তায় পড়ে রয়েছে।

এ বিষয়ে লালমাই হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি