স্পোর্টস ডেস্কঃ
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণা করেছে পিসিবি। পাকিস্তানের টি-২০ দলে ফিরেছেন অভিজ্ঞ শোয়েব মালিক ও পেসার মোহাম্মদ সামি। দলে আরও রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের তরুণ ক্রিকেটার নোমান আনোয়ার ও ইমাদ ওয়াসিম।
আনোয়ার আলী, হাম্মাদ আজম, বিলওয়াল ভাট্টিও দলে ডাক পেয়েছেন। সাদ নাসিম, ইমরান খান, হারিস সোহেল, সাঈদ আজমল ও সোহেল তানভীর বাদ পড়েছেন দল থেকে। দলে নেই জুনায়েদ খান, সোহেল খান ও শোয়েব মাকসুদ।
পেসার মোহাম্মদ সামি পাকিস্তান দলে ডাক পেলেন প্রায় তিন বছর পর। ২০১২ সালের জুনের পর পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি সামি। বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি-২০ বিশ্বকাপের পর পাকিস্তানের জার্সি গায়ে দেখা যায়নি শোয়েব মালিককেও। মিডল অর্ডার এই ব্যাটসম্যানও এবার সুযোগ পেয়েছেন দলে।
পাকিস্তান টি-২০ দল: শহীদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ (সহঅধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, মুক্তার আহমেদ, নোমান আনোয়ার, শোয়েব মালিক, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, আনোয়ার আলী, হাম্মাদ আজম, ইমাদ ওয়াসিম, বিলওয়াল ভাট্টি, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ সামি।

























































