ডেস্ক রিপোর্টঃ
গত বছরের ২৯ এপ্রিল নারায়ণগঞ্জের ভয়ঙ্কর সাত খুনের পর র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপরাশেন) কর্নেল জিয়াউল আহসান র্যাব-১১’র সাবেক কমান্ডিং অফিসার তারেক সাইদকে দিনের মধ্যেই নূর হোসেনকে হত্যা করার এ্যাসাইন্টম্যান্ট দেন। নূর হোসেন এ সাত খুন মামলার প্রধান আসামী। নূর হোসেন প্যানেল মেয়র নজরুল ইসলামকে হত্যা করতে র্যাবকে ৬ কোটি টাকা প্রদান করেন। কর্নেল জিয়া এলিট ফোর্স র্যাবের সেকেন্ড ইন কমান্ড। মেজর আরিফকে র্যাব সদর দফতরে নূর হোসেনকে হত্যার নির্দেশ দেন কর্নেল জিয়া। খবর ডেইলি স্টারের।
মেজর আরিফের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে এমন তথ্য বের করেছেন ডেইলি স্টার। আরিফের বক্তব্য চার্জশিটের সাথে সাংঘর্ষিক। কর্নেল জিয়া মেজর আরিফকে কেন নূর হোসেনকে হত্যার নির্দেশ দিলেন তার বিস্তারিত ব্যাখ্যা করেননি।
কর্নেল জিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগ অস্বীকার করেন। এসময় জিয়া বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও চার্জশিটের সাথে বিরোধী। এ হত্যাকা- সম্পর্কে যে কোন দিক দিয়ে যে কোন বক্তব্য আসতে পারে। আর অভিযোগটি সত্য কি মিথ্যা তার প্রমাণের জন্য তদন্তকারী কর্মকর্তারা দায়িত্ব পালন করবে। চার্জশিটে তো আমাকে অভিযুক্ত করা হয়নি। তদন্তকারী দল কি এই মামলার সাথে আমার কোন সম্পৃক্ততা পেয়েছে? অপরাধীরা নিজেদেরকে বাঁচানোর জন্যই এমন কথা বলছে।’
গত ২৭ এপ্রিল সাতজনের অপহরণের পর শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধারের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর র্যাব-১১ এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ ও মেজর আরিফ হোসেন ও নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে ২৮ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করা হয়। গত ৩০ এপ্রিল তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়।
সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের দেয়া ৬ কোটি টাকার বিনিময়ে র্যাবের ওই তিন কর্মকর্তাসহ অন্যরা সাতজনকে হত্যা করেছেন, এমন অভিযোগ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নিহত নজরুল ইসলামের পরিবার।
নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ও তার বাবা শহীদুল ইসলাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে র্যাবের বিরুদ্ধে পরে লিখিত অভিযোগ দেন। এরপর নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় ওই তিন কর্মকর্তাকে গ্রেফতারের আদেশ দেন হাইকোর্ট।
ডেইলি স্টার


























































